Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Balochistan

বালোচিস্তানে হিন্দু যুবককে গুলি করে খুন! প্রতিবাদে সরব সংখ্যালঘুরা

পাক সংবাদমাধ্যম ‘ডন’-এর খবর অনুযায়ী, নোশকি বাজারের কাদিরাবাদ স্টপ এলাকায় রাকেশের দোকান ছিল। শুক্রবার রাতে একদল দুষ্কৃতী তাঁর দোকানে হানা দেয়। অভিযোগ, বাধা দেওয়ার চেষ্টা করলে রাকেশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ১৪:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ১৪:৪৬

options
link
বালোচিস্তানে হিন্দু যুবককে গুলি করে খুন! প্রতিবাদে সরব সংখ্যালঘুরা zoom
বালোচিস্তানে হিন্দু ব্যবসায়ীকে গুলি করে হত্যা। ছবি: এআই দ্বারা নির্মিত।
Advertisement

বালোচিস্তানে (Balochistan) এক হিন্দু ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। মৃতের নাম রাকেশ কুমার। কিন্তু কী কারণে এই হত্যাকাণ্ড, তা এখনও স্পষ্ট। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

পাক সংবাদমাধ্যম ‘ডন’-এর খবর অনুযায়ী, নোশকি বাজারের কাদিরাবাদ স্টপ এলাকায় রাকেশের দোকান ছিল। শুক্রবার রাতে একদল দুষ্কৃতী তাঁর দোকানে হানা দেয়। অভিযোগ, বাধা দেওয়ার চেষ্টা করলে রাকেশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। তারপর দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। গোটা ঘটনায় হুলস্থুল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে বলে খবর।

Advertisement

ভয়ংকর এই ঘটনার পরই প্রতিবাদে সরব হয়েছেন বালোচিস্তানের সংখ্যালঘুরা। খাইবার পাখতুনখোয়া প্রাদেশের সংসদ সদস্য গুরপাল সিং এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। ঘটনাটিকে তিনি বালোচিস্তান-বিরোধী শক্তির কাপুরুষোচিত কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন। শনিবার একটি বিবৃতিতে তিনি বলেন, “হিন্দু সম্প্রদায় শতাব্দীর পর শতাব্দী ধরে বালোচিস্তানের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। বারবার তারা আনুগত্যের প্রমাণ দিয়েছে।” গুরপাল আরও বলেন, “হিন্দুদের নিশানা করে জনগণের মধ্যে ঘৃণা ও ভীতি ছড়ানো বরদাস্ত করা হবে না।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.