Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Vaibhav Sooryavanshi

টানা দু’বলে চার মেরে আউট বৈভব, দলীপে তারকাদের ব্যর্থতাতেও সেঞ্চুরিতে উজ্জ্বল বাংলার সুদীপ

দলীপ ট্রফির অভিষেক সুখের হল না বৈভব সূর্যবংশীর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ১৬:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ১৬:৪৩

options
link
টানা দু’বলে চার মেরে আউট বৈভব, দলীপে তারকাদের ব্যর্থতাতেও সেঞ্চুরিতে উজ্জ্বল বাংলার সুদীপ zoom
বৈভব সূর্যবংশী ও সুদীপ কুমার ঘরামি। ফাইল ছবি
Advertisement

দলীপ ট্রফির অভিষেক সুখের হল না বৈভব সূর্যবংশীর। ১৫ বছর বয়সি ক্রিকেটারের মাথায় পূর্বাঞ্চলের সহ-অধিনায়কত্ব। শুরুটা বেশ ভালোই করেছিল। কিন্তু মাত্র ৬ বলেই প্যাভিলিয়নে ফিরে যেতে হল ‘বিস্ময় প্রতিভা’কে। উত্তর-পূর্বাঞ্চলের বিরুদ্ধে ব্যর্থ হয়েছেন অধিনায়ক ঈশান কিষানও। দলীপের কোয়ার্টার ফাইনালে সেঞ্চুরি করে পূর্বাঞ্চলকে টানেন বাংলার সুদীপ কুমার ঘরামি ও শাহবাজ আহমেদ। দু’জনেই সেঞ্চুরি করেছেন।

টি-টোয়েন্টিতে ইতিমধ্যেই বিস্ময় জাগিয়েছে বৈভবের ব্যাট। দলীপে কেমন খেলে, সেদিকে নজর ছিল। রবিবার বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে ইস্ট জোনের মুখোমুখি নর্থ-ইস্ট জোন। টসে হেরে প্রথমে ব্যাট করে পূর্বাঞ্চল। কিন্তু দ্বিতীয় ওভারেই ধাক্কা! বিশ্বজিৎ কোনথৌজামের দু’বলে দু’টি চার হাঁকান। তারপর একটি বল আচমকা বাউন্স করে বৈভবের শরীরের দিকে এগিয়ে আসে। সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে, এরকম বলে সমস্যায় পড়ছে ১৫ বছর বয়সি ব্যাটার। এবারও তাই হল। ব্যাটে খোঁচা লেগে বল সোজা জমা পড়ল গালির ফিল্ডারের হাতে। ৬ বলে ৮ রান করে আউট হয় বৈভব।

Advertisement

এরপর অধিনায়ক ঈশান কিষানও ৯ বলে ৪ রান করে আউট হন। রান পাননি অভিমন্যু ঈশ্বরণও। পূর্বাঞ্চলের ব্যাটিংকে টানেন বাংলার সুদীপ কুমার ঘরামি। রনজিতে বাংলার হয়ে দারুণ ফর্মে ছিলেন ২৭ বছর বয়সি ক্রিকেটার। কোয়ার্টার ফাইনালে অল্পের জন্য ৩০০ রান হাতছাড়া করেন। সেমিফাইনালেও সেঞ্চুরি করেন। সেই ফর্ম দলীপে অব্যাহত। প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে পূর্বাঞ্চলের রান ৩৫৫। সুদীপ আউট হয়েছেন ১৪৬ রানে। সেঞ্চুরি করে অপরাজিত আছেন শাহবাজ আহমেদ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.