Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Bali

হিন্দুদের ধর্মীয় উৎসবকে অপমান, বালিতে সুইস পর্যটকের এক বছরের কারাদণ্ড

দিনটিকে হিন্দু সম্প্রদায়ের নববর্ষ ও নীরবতার দিন হিসেবে গণ্য করা হয়। সাকা ক্যালেন্ডার অনুযায়ী দিনটি পালিত হয়। এই উৎসবে পুরো দিন দ্বীপে যান চলাচল বন্ধ থাকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১৮:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১৮:৪৪

options
link
হিন্দুদের ধর্মীয় উৎসবকে অপমান, বালিতে সুইস পর্যটকের এক বছরের কারাদণ্ড zoom
অভিযুক্ত সুইস পর্যটক লুজিয়ান আন্দ্রিন জগ্রাগেন।
Advertisement

হিন্দুদের পবিত্র ধর্মীয় উৎসবকে অপমান ও অশ্লীল শব্দ ব্যবহারের অপরাধে এক বছরের কারাদণ্ড হল সুইৎজারল্যান্ডের এক পর্যটকের। এই ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার বালিতে। সেখানে ধর্মীয় রীতি অমান্য ওই কুমন্তব্যের এক ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ২৬ বছরের যুবক লুজিয়ান আন্দ্রিন জগ্রাগেন। যার জেরেই এই শাস্তি।

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে হিন্দুদের অত্যন্ত পবিত্র উৎসব ন্যেপি। দিনটিকে হিন্দু সম্প্রদায়ের নববর্ষ ও নীরবতার দিন হিসেবে গণ্য করা হয়। সাকা ক্যালেন্ডার অনুযায়ী দিনটি পালিত হয়। এই উৎসবে পুরো দিন দ্বীপে যান চলাচল বন্ধ থাকে। পাশাপাশি আলো জ্বালানো, বিনোদন থেকে বিরত থেকে ঘরের বসে আত্মশুদ্ধি ও ধ্যান করার নিয়ম। নিয়ম সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা দেখার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবকরা রাস্তায় পাহারা দেন। পর্যটকরাও এই রীতির বাইরে পড়েন না। তবে অভিযোগ, সেই ধর্মীয় রীতি অমান্য করার পাশাপাশি রীতিমতো অবমাননা করেন ওই বিদেশি পর্যটক।

Advertisement

হিন্দুদের পবিত্র ধর্মীয় উৎসবকে অপমান ও অশ্লীল শব্দ ব্যবহারের অপরাধে এক বছরের কারাদণ্ড হল সুইৎজারল্যান্ডের এক পর্যটকের।

বিশেষ ওই দিনে ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করেছিলেন লুজিয়ান। যেখানে নিষেধাজ্ঞা উড়িয়ে ওই যুবক সমুদ্র সৈকতে হাঁটতে বের হন। ভিডিওতে হিন্দুদের ওই উৎসবকে পাগলামি বলে কটাক্ষ করেন। ন্যেপি শব্দটির পরিবর্তে একটি অশ্লীল শব্দ ব্যবহার করেন। ভিডিওটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক বিতর্ক শুরু হয়। মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়লে পুলিশ সমুদ্র সৈকতের একটি ভিলা থেকে যুবককে গ্রেপ্তার করে। গত জুন মাস থেকে আদালতে তাঁর বিচার শুরু হয়।

গোটা ঘটনায় অভিযুক্ত ওই যুবক নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান। সাফাই দিয়ে বলেন, লকডাউনে খাবার না পেয়ে খিদের জ্বালায় বাধ্য হয়ে ঘরের বাইরে বেরিয়েছিলেন। এই বিধিনিষেধ যে এতখানি কড়া তা তিনি বুঝতে পারেননি। আদালতে লুজিয়ান বলেন, “আমি যা করেছি তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত, আমি বালির জনগণের কাছে ক্ষমা চাইছি।” তবে বিচারে অভিযুক্ত যুবককে এক বছরের কারাদণ্ড দেয় ইন্দোনেশিয়ার আদালত।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.