Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Hardeep Nijjar

‘আমিই খুন করেছি’, নিজ্জর হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর স্বীকারোক্তি গোল্ডি ব্রারের! ‘ফাঁস’ অডিও

২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারের একটি গুরুদ্বারের সামনে খলিস্তানি নেতা নিজ্জরকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড ঘিরে ভারত ও কানাডর মধ্যে সম্পর্কের টানাপোড়েনেরও সৃষ্টি হয়েছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ০৯:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ০৯:৫৯

options
link
‘আমিই খুন করেছি’, নিজ্জর হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর স্বীকারোক্তি গোল্ডি ব্রারের! ‘ফাঁস’ অডিও zoom
খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর। ছবি: সংগৃহীত।
Advertisement

খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। খুনের দায় স্বীকার করল কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার! পাশাপাশি, তার একটি অডিও ফাঁস হয়েছে (যদিও অডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল), যা ঘিরে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। 

জানা গিয়েছে, খলিস্তানি জঙ্গি পরমজিৎ সিং পামার সঙ্গে কথোপকথনের সময় গোল্ডি নিজ্জরকে খুনের কথা স্বীকার করে। ভাইরাল অডিওতে তাকে বলতে শোনা গিয়েছে, “যারা ১৬-১৭ বছর বয়সিদের মাদক বিক্রিতে প্ররোচনা দিত, যারা তরুণদের ব্ল্যাকমেল করে মাদক বিক্রি করতে বাধ্য করত – নিজ্জর এই ধরনের ব্যক্তিদের সমর্থন করত। তাদের হাত শক্ত করত, যাতে প্রয়োজনে সে তাদের ব্যবহার করতে পারে।” কুখ্যাত গ্যাংস্টার আরও বলে, “এই কারণেই আমাকে নিজ্জরকে হত্যা করতে হয়েছিল। কারণ, এরা তরুণদের ব্যবহার করে মাদক বিক্রি করত। নিজের কুকাজের পরিণাম তো সবাইকেই ভোগ করতে হয়।”

Advertisement

২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারের একটি গুরুদ্বারের সামনে খলিস্তানি নেতা নিজ্জরকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড ঘিরে ভারত ও কানাডর মধ্যে সম্পর্কের টানাপোড়েনেরও সৃষ্টি হয়েছিল। ঘটনার মাস তিনেক পরে কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে ভারত। এমন বিস্ফোরক মন্তব্যের তীব্র প্রতিবাদ করে নয়াদিল্লি। এহেন পরিস্থিতিতে ২০২৪ সালের মে মাসে নিজ্জর খুনের অভিযোগে চার জন ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতকে গ্রেপ্তারও করে কানাডা পুলিশ। যদি অল্প সময় পরেই তাঁরা জামিন পান। পরে কানাডার কমিশনের রিপোর্টেই পরিষ্কার বলে দেওয়া হয়, এই খুনে ভারতের কোনও ভূমিকা নেই। গত মাসে নিজ্জরের খুনে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও গোল্ডিকে অভিযুক্ত করে এফবিআই। এবার খলিস্তানি জঙ্গির হত্যাকাণ্ডের দায় স্বীকার করল খোদ গোল্ডি। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.