ভোটে জিততে নিজের দেওয়াল নিজেই লিখছেন পুরুলিয়ার শিল্পী শিবরাম

২০ বছর ধরে নেতা-মন্ত্রীদের জন্য দেওয়াল লিখে চলেছেন শিবু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০১৮, ১১:৪১

options
link
ভোটে জিততে নিজের দেওয়াল নিজেই লিখছেন পুরুলিয়ার শিল্পী শিবরাম

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: দু’হাত জুড়ে যেন রঙের আঁকিবুকি। লাল, নীল, হলুদ, সবুজের রঙবাহার। হাতে তুলি দিয়ে ভোটের দেওয়াল লিখনে কাউকে পঞ্চায়েত, কাউকে বিধানসভায়, কাউকে বা লোকসভায় পাঠিয়েছেন তিনি। বলা যায়, এই তালিকা বেশ দীর্ঘ। প্রয়াত বিধায়ক কেপি সিং দেও, সাংসদ মৃগাঙ্ক মাহাতো বা মন্ত্রী শান্তিরাম মাহাতো। কে নেই তালিকায়। ভোটের সেই দেওয়াল লেখক শিবু-ই এবার পঞ্চায়েত সমিতির প্রার্থী। পুরুলিয়া এক নম্বর ব্লকের ডুড়কু গ্রামের বাসিন্দা তথা শিল্পী শিবরাম কালিন্দীকে তৃণমূল ওই পঞ্চায়েত সমিতির ১৪ নম্বর আসন থেকে প্রার্থী করেছেন।

Advertisement
[কেউ কথা রাখেনি, পঞ্চায়েত ভোটের আগে ক্ষোভ মৎসজীবীদের পরিবারের]

শিবু প্রার্থী হওয়ায় এলাকায় বিরোধীরা একেবারে কুপোকাত। কারণ, শিল্পী শিবুকে যে সবাই চেনেন। বেশ কয়েকবছর তিনি তৃণমূলের দেওয়াল লিখে এলেও আগে এই শিবুকে দিয়ে দেওয়াল লেখাতে ডাকতেন বিরোধীরাও। আসলে ভোটের দেওয়াল লেখাতে তাঁর হাত যে একেবারে পাকা। যে দেওয়ালে তিনি হাত দেন তা যেন রঙের বাহারে সকলের চোখ টানে। তাই এলাকায় শিবুকে চেনেন এক ডাকেই। তার শিল্পস্বত্তা তাঁর বড় পরিচয়। তবে শিবু এখন তৃণমূল কর্মী। তাই বিরোধীদের দেওয়াল আর লেখেন না। কিন্তু আর্টিস্ট শিবু সকলের মনে গাঁথা। তাই তাকে ভোট প্রার্থী করে মাস্টারস্ট্রোক দিয়েছে পুরুলিয়া এক নম্বর ব্লক তৃণমূল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

20180411_191905

Advertisement
[৮৫ বছরেও ভোটের ময়দানে টগবগে ‘যুবক’ শৈলেন্দ্র]

ওই ব্লকের দলের সভাপতি হীরালাল মাহাতো বলেন, “শিল্পী শিবুকে সকলেই চেনেন। তাই আমরা এবার তাঁকে পঞ্চায়েত সমিতিতে প্রার্থী করে সকলকে চমকে দিয়েছি।” তাই নিজেকে ভোটে জেতাতে তাঁর গ্রামে দেওয়াল লিখছেন তিনি নিজেই। শুধু তাই নয়, ওই এলাকার ত্রিস্তরের সমস্ত প্রার্থীরই দেওয়াল লিখে দিচ্ছেন তিনি। কারণ, শিবু ছাড়া যে ভোটের দেওয়াল লেখাতে চান না কেউ। তাই প্রার্থী হওয়ার চাপ সামলেও একের পর এক দেওয়ালে ঘাসফুল এঁকে যাচ্ছেন শিল্পী। তাঁর কথায়, “কুড়ি বছর ধরে দেওয়াল লিখছি। কিন্তু এবার কেমন যেন একটা আলাদা অনুভুতি হচ্ছে। শিবরাম কালিন্দী ভোট প্রার্থী। যেন নিজেকে বিশ্বাসই করাতে পারছি না।”

[লাগাতার আন্দোলনের কৌশল বিজেপির, দুপুরে ধর্মতলায় অনশনে কৈলাসরা]

ছবি- সুনীতা সিং

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.