সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সকালে যাত্রী বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল খড়দহ স্টেশন চত্বর৷ রেলের ভুল ঘোষণাকে কেন্দ্র করে এদিন বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা৷ এরই জেরে রেল অবরোধ করা হয় খড়দহ স্টেশনে৷ ব্যস্ত সময়ে ব্যাহত হয় শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল৷ হাজার হাজার নিত্যযাত্রী চরম হয়রানির শিকার হন।

যাত্রীদের দাবি, রোজই স্টেশনে ভুল ট্রেনের ঘোষণা করা হয়৷ গ্যালপিং ট্রেনকেও লোকাল ট্রেন বলে ঘোষণা করার ঘটনা ঘটেছে৷ রেলের এই ভুল ঘোষণার জন্যই নিত্যদিন দুর্ভোগের শিকার হন যাত্রীরা৷ আর সেই ক্ষোভেই আজকের রেল অবরোধ৷
ঘটনাটি সম্পর্কে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের একটি অভিযোগ তারা পেয়েছে৷ অভিযোগটি তারা খতিয়ে দেখছে৷ তদন্তের স্বার্থে রেলের তরফ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে৷ এই ঘটনায় কেউ দোষী সাব্যস্ত হলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে রেল কর্তৃপক্ষ৷
জানা গিয়েছে, বেলা ১২ টা নাগাদ স্বাভাবিক হয় ট্রেন চলাচল৷
সর্বশেষ খবর
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার
-
শিবভক্তদের জন্য অনুষ্ঠানে নর্তকীকে কোলে তুলে নাচ বিজেপি কর্মীদের! বরানগরে শুরু বিতর্ক
-
‘ফ্রিজ’ আরও ৪ অ্যাকাউন্ট থেকে লেনদেনের অনুমতি দেওয়া হোক! ফের হাই কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল