শাহজাদ হোসেন, ফরাক্কা: মূক-বধির যুবকের পেটে ৯ টি পিন! বিরল অস্ত্রোপচারে তা বের করে নজির গড়ল সামশেরগঞ্জের নার্সিংহোম। বর্তমানে বিপন্মুক্ত যুবক।
জানা গিয়েছে, মালদহের কালিয়াচকের বাসিন্দা ওই মূক-বধির যুবকের নাম হায়দার শেখ। বেশ কিছুদিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন যুবক। বহু জায়গায় চিকিৎসা করেও কাজের কাজ কিছুই হচ্ছিল না। এক্স-রে করেও কিছুই পাওয়া যাচ্ছিল না। দিন তিনেক আগে সমশেরগঞ্জের ডাকবাংলা সংলগ্ন এলাকার নার্সিংহোমের চিকিৎসক সামিউল্লাহ লস্করের কাছে যান যুবক। এর পরই প্রকাশ্যে আসে বিষয়টা। এক্স-রে করতেই দেখা যায় পেটের বিভিন্ন অংশে পিন।
[আরও পড়ুন: ফরাসি বিপ্লব ও বাস্তিল দুর্গের পতন স্মরণ! সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দুশেখরের]
পরিবারের লোকজনের সঙ্গে পরামর্শ করে তড়িঘড়ি অপারেশনের ব্যবস্থা করেন চিকিৎসক। তিনি জানান, ‘মাল্টিপিল নিডিল রিমুভ ফ্রম এবডোমিনাল ওয়াল’ নামক অপারেশনের মাধ্যমে যুবকের পেটের বিভিন্ন অংশে গেঁথে থাকা ৯ টি পিন বের করা হয়েছে। যা একপ্রকার নজিরবিহীন। যদিও কীভাবে তার পেটে এই পিন প্রবেশ করেছে তা স্পষ্ট নয় চিকিৎসকদের কাছেও। জানা গিয়েছে, ৯ পিন বের করার পর বর্তমানে সুস্থ হায়দার শেখ। ওই যুবককে সুস্থ করে তুলতে পেরে খুশি ডিডিএইচ নার্সিংহোমের ডাক্তারবাবু সামিউল্লাহ লস্কর, ডিডিএইচের এমডি মোস্তাক আজাদ ওরফে পাপ্পু-সহ অন্যান্য কর্মকর্তারা।
[আরও পড়ুন: ‘ছাত্রীদের কোলে বসিয়ে পাশ করানোর চল’, মন্তব্যের পর ক্ষমা চাইলনে কাকলি]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?