শেখর চন্দ্র, আসানসোল: আর জি কর কাণ্ডে উত্তপ্ত রাজ্য। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশজুড়ে ঘটনার প্রতিবাদ হচ্ছে। প্রতিবাদে শামিল জনসাধারণও। শুধু রাজ্যবাসীকে নয় আপামর বাঙালিকে নাড়িয়ে দিয়েছে। প্রতিবাদে নাম লেখালেন কুলটির যৌনকর্মীরাও। ধর্ষণকাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও যৌনকর্মীদের নিরাপত্তার দাবিতে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামলেন তাঁরা।
শুক্রবার রাতে কুলটির দিশা লচিপুর চবকা যৌনপল্লীর যৌনকর্মীরা হাতে প্ল্যাকার্ড দিয়ে মিছিল করলেন। মিছিলে উঠল ‘উই ওয়ান্ট জাস্টিসে’র স্লোগান। দুর্বার মহিলা সমিতির পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সেখানে ধর্ষণকাণ্ডের প্রতিবাদের পাশাপাশি যৌনকর্মীদের নিরপত্তার দাবি উঠেছে।
[আরও পড়ুন: ‘রাত দখল’ থেকে ফেরার পথে বর্ধমানে ধর্ষিতা অঙ্কিতা বাউড়ি! ভুয়ো খবর সাফ জানাল পুলিশ]
দুর্বার মহিলা সমিতির সভাপতি বলেন, ” দিশা লচিপুর চবকা যৌনপল্লীর যৌনকর্মীদের নিয়ে এই প্রতিবাদ মিছিল। এক চিকিৎসক তরুণীর ওপর অত্যাচার করা হয়েছে। সেই কাণ্ডের দোষীদের ফাঁসির সাজা চাই। তাঁর ওপর হামলা হয়েছে, কালকে আমাদের মেয়েদের ওপরও নির্যাতন হতে পারে। তাই আমাদের প্রতিবাদ। এই দোষীদের শাস্তি চাই।” দুর্বার মহিলা সমিতির সঙ্গে যুক্ত একটি সংস্থার প্রতিনিধি বলেন, “আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ওপর যে নির্যাতন হয়ছে তার প্রতিবাদে যৌনকর্মীদের নিয়ে প্রতিবাদ করেছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
[আরও পড়ুন: একধাক্কায় বদলি রাজ্যের ৪৩ ডাক্তার! দাবি বিজেপির, আর জি কর কাণ্ডে প্রতিবাদের জের?
সর্বশেষ খবর
-
পাচারের বড় ছক বানচাল, দমদম বিমানবন্দরেই উদ্ধার কোটি টাকার দুর্লভ ‘সাপের মাথা’!
-
অস্ত্রোপচারের মাঝেই সোনুর কণ্ঠে কিংবদন্তি রফির গান, ভিডিও দেখে তাজ্জব নেটভুবন
-
জেলবন্দি আত্মীয়, জামিন পাওয়াতে ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতির উপর কালাজাদু ৪ যুবকের!
-
ঠিকমতো খাবার পাচ্ছে না দত্তক-প্রাণীরা! খাদ্যে নজরদারির অধিকার অভিভাবকদের
-
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র