সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের আবহে সোশাল মিডিয়ায় ভুয়ো খবরের ছড়াছড়ি। সম্প্রতি খবর ছড়ায়, প্রাক স্বাধীনতার রাতে ‘রাত দখল’ কর্মসূচি থেকে ফেরার পথে ধর্ষিত হয়েছেন অঙ্কিতা বাউড়ি নামে এক তরুণী। তাঁকে খুনও করা হয়েছে বলে খবর ছড়ায়। বিষয়টি পুরোপুরি ভুয়ো বলে দাবি করল পূর্ব বর্ধমান পুলিশ। তাদের তরফে জানানো হয়েছে, ‘অঙ্কিতা বাউরি নামের কোনো মহিলা কে ধর্ষণ ও খুনের মতো কোনো ঘটনা বর্ধমানে ঘটেনি।’ যারা গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তারা।
আর জি করে তরুণী চিকিৎসক ধর্ষণ করে খুনের ঘটনায় ১৪ আগস্ট রাজ্য়ের বিভিন্ন প্রান্তে আন্দোলনে পথে নামে আম জনতা। ‘রাত দখল’ কর্মসূচিতে নেমেছিল মেয়েরা। খবর ছড়ায়, সেই অনুষ্ঠান থেকে ফেরার পথে নাকি ধর্ষিতা হয়েছেন অঙ্কিতা বাউড়ি। তাঁকে খুনও করা হয়েছে। এদিন সেই খবর উড়িয়ে দিল পূর্ব বর্ধমান পুলিশ।
[আরও পড়ুন: একধাক্কায় বদলি রাজ্যের ৪৩ ডাক্তার! দাবি বিজেপির, আর জি কর কাণ্ডে প্রতিবাদের জের?]
এক্স হ্যান্ডেলে তারা লেখে, ‘কিছু অসাধু ব্যক্তি সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছে যে অঙ্কিতা বাউরি নামে একটি মেয়ে 14ই আগস্ট যখন আরজি কর ঘটনার সাথে সম্পর্কিত সমাবেশে অংশ নিয়ে বাড়ি ফিরছিল তখন তাকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। আসল ঘটনা হল অঙ্কিতা বাউরি নামের কোনো মহিলা কে ধর্ষণ ও খুনের মতো কোনো ঘটনা বর্ধমানে ঘটেনি । এ ধরনের গুজব যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ধরনের প্ররোচনায় পা দেবেন না।’ শেষে তাদের সংযোজন, ‘পূর্ব বর্ধমান পুলিশ মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
কিছু অসাধু ব্যক্তি সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছে যে অঙ্কিতা বাউরি নামে একটি মেয়ে 14ই আগস্ট যখন আরজি কর ঘটনার সাথে সম্পর্কিত সমাবেশে অংশ নিয়ে বাড়ি ফিরছিল তখন তাকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে।
…(১/৩)— Purba Bardhaman Police (@BurdwanPolice) August 17, 2024
[আরও পড়ুন: আর জি করের প্রতিবাদে সরকারি পুজো অনুদান প্রত্যাখ্যান একাধিক ক্লাবের, কড়া প্রতিক্রিয়া কুণালের]
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?