রূপায়ণ গঙ্গোপাধ্যায়: জুহি কাণ্ড নিয়ে গেরুয়া শিবিরে ক্রমশ অস্বস্তি বাড়তে থাকায় এবার রাজ্য বিজেপি নেতৃত্বকে সতর্ক করল আরএসএস৷ ভবিষ্যতে দলের কোনও নেতা-নেত্রী যাতে এধরনের কোনও ঘটনায় জড়িয়ে না পড়েন তা নিয়ে রাজ্যের শীর্ষ নেতাদের সতর্ক থাকার কথা বলা হল৷ দলীয় পদে নেওয়ার আগে যেন যাচাই করে নেওয়া হয়৷ সূত্রের খবর, শিশু পাচারের ঘটনায় জুহির নাম ওঠার পরই তাঁকে তত্ক্ষণাত্ কেন দলীয় পদ থেকে সরানো হয়নি কেন তা নিয়েও রাজ্য বিজেপির উপর ক্ষুব্ধ আরএসএস এবং বিজেপির কেন্দ্রীয় নেতারাও৷ জুহি কাণ্ডে সংঘের হস্তক্ষেপ যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷
জুহি কাণ্ডের জেরে কয়েকদিন ধরেই শোরগোল গোটা গেরুয়া শিবিরজুড়ে৷ দলের দীর্ঘদিনের নেতা রবীন্দ্রনারায়ণ চৌধুরি ও তার মেয়ে মহিলা মোর্চার নেত্রী জুহির জন্য দলের সম্মানহানি হওয়ায় ক্ষুব্ধ সংঘের রাজ্যের দায়িত্বে থাকা এক শীর্ষ নেতা রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠকে বসেন৷ সূত্রের খবর, সেখানেই সংঘের ওই শীর্ষ নেতা পরিষ্কার জানিয়ে দেন, এর আগে শিশু পাচার কাণ্ডে জড়িয়ে যাওয়া প্রথমে ডাঃ দিলীপ ঘোষ এবং তারপর জুহি চৌধুরি-র জন্য দলের সম্মানহানিই শুধু নয় আরএসএসেরও ভাবমূর্তি নষ্ট হয়েছে৷ কেন জুহিকে প্রথমেই পদ থেকে সরানো হয়নি সেই বিষয়ে অন্য যুক্তি দেখিয়েছিল রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব৷ তাদের যুক্তি, রাজ্যের শাসকদল পুলিশকে দিয়ে বিভিন্ন্ ক্ষেত্রে মিথ্যা মামলা দিচ্ছে বিজেপির নেতা-কর্মীদের উপর৷ জুহির কেসটাও সেধরনের হতে পারে৷ জুহি কাণ্ড নিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে রাজ্য শীর্ষ নেতারা যাতে একইধরনের বিবৃতি দেন সেটা নিয়েও সংঘ ও দলের কেন্দ্রীয় নেতৃত্ব বলেছে৷ দেখা গিয়েছে, জুহি নিয়ে দিলীপ ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয় বিভিন্ন সময়ে পৃথক পৃথক বিবৃতি দিয়েছেন৷ দলের অভ্যন্তরে জুহি নিয়ে যাই শোরগোল চলুক না কেন, প্রকাশ্যে অবশ্য জুহির পাশে থেকে গোটা ঘটনায় রাজনৈতিক চক্রান্ত ও বিজেপি নেতাদের ফাঁসানোর চেষ্টা এই তত্ত্বের উপরই জোর দিয়ে রয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ দলের আইপিএস সেলের সঙ্গে আলোচনায় নেতৃত্বের মনে হয়েছে, পরবর্তী ক্ষেত্রে জুহি মামলা ধোপে টেকা মুশকিল৷ এমনটাই দাবি রাজ্য বিজেপির সম্পাদক সায়ন্তন বসুদের৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!