Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Farakka

পুজোর আগে সক্রিয় মাদক পাচারচক্র! ফরাক্কায় আড়াই কোটির হেরোইন পাচারের আগে গ্রেপ্তার ৪

নিউ ফরাক্কা মোড়ের কাছে একটি হোটেলের আশপাশে ফাঁদ পাতে পুলিশ। সেই মোতাবেক মাদক হাতবদলের সময়ই তাদের ঘিরে ফিলেন পুলিশকর্মীরা।

শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১৯:২৯

link
শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১৯:২৯

options
link
পুজোর আগে সক্রিয় মাদক পাচারচক্র! ফরাক্কায় আড়াই কোটির হেরোইন পাচারের আগে গ্রেপ্তার ৪ zoom
Advertisement

পুজোর মুখে সক্রিয় আন্তঃরাজ্য মাদক পাচারচক্র! মালদহ থেকে বিহারে আড়াই কোটির হেরোইন পাচারের ছক বানচাল! ফরাক্কায় (Farakka) গ্রেপ্তার ৪। শুক্রবার গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। মাদক হাতবদলের সময় হাতেনাতে গ্রেপ্তার। উদ্ধার হয়েছে ৯৮০ গ্রাম হেরোইন। ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতে চেয়ে আবেদন করা হয়েছে। এই চক্রের মূল মাথাকে? আর কারা এই ঘটনায় যুক্ত? সব খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে ফরাক্কা থানার আইসি অমিত মুখোপাধ্যায়ের কাছে গোপন সূত্রে খবর আসে, মালদহের কালিয়াচক থেকে বিপুল পরিমাণ মাদক ফরাক্কা করিডোর দিয়ে বিহারে পাচারের ছক কষা হয়েছে। এরপরই অ্যালার্ট করা হয় সকলকে। কিছু পুলিশ সাদা পোশাকে ও কিছু উর্দিধারী পুলিশ নিউ ফরাক্কা মোড়ের কাছে একটি হোটেলের আশপাশে ফাঁদ পাতে। সেই মোতাবেক মাদক হাতবদলের সময়ই তাদের ঘিরে ফিলেন পুলিশকর্মীরা। জানা গিয়েছে, মালদহের এক ব্যক্তি ওই হোটেলের সামনে বিহার থেকে আসা ৩ জনের হাতে প্যাকেট হস্তান্তর করছিলেন। সেই সময়ই তাঁদের হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতদের থেকে প্রায় ৯৮০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার আনুমানিক বাজারমূল্য আড়াই কোটি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ধৃতদের নাম শেখ সরফরাজ আহমেদ, সাকেত কুমার, অঙ্কিত কুমার ও ভবেশ কুমার। এদের মধ্যে সরফরাজের বাড়ি মালদহে। বাকি তিনজন বিহারের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার রাতে সাংবাদিক বৈঠক করেন জঙ্গিপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি সজলকান্তি বিশ্বাস। তিনি বলেন, “ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হচ্ছে। এই চক্রের মূল মাথা কে এবং এর পিছনে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে ফরাক্কা থানার পুলিশ। জঙ্গিপুর পুলিশ জেলাকে মাদকমুক্ত করতে এই ধরনের অভিযান চলবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.