মেলেনি পারিশ্রমিক, রাতভর যাদবপুর থানার সামনে বিক্ষোভ জুনিয়র আর্টিস্টদের

দুর্ব্যবহারের অভিযোগ প্রযোজনা সংস্থার ম্যানেজারের বিরুদ্ধে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০১৮, ০১:০৩

options
link
মেলেনি পারিশ্রমিক, রাতভর যাদবপুর থানার সামনে বিক্ষোভ জুনিয়র আর্টিস্টদের

অর্ণব আইচ: জুনিয়র আর্টিস্টকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়েছে। অথচ তার বদলে পারিশ্রমিক দেওয়া হয়নি। এমনকী রাত আড়াইটে নাগাদ শুটিং শেষ হওয়ার পর বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়নি। এমনই অভিযোগ উঠল স্টুডিওপাড়ার এক প্রযোজনা সংস্থার ম্যানেজারের বিরুদ্ধে। বিচারের দাবিতে রাতভর যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখালেন স্টুডিওপাড়ার জুনিয়র আর্টিস্টরা।

Advertisement

[‘রুস্তম’ ছবির ইউনিফর্ম নিলামে তোলায় টুইঙ্কলকে হুমকি, মুখ খুললেন অক্ষয়]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, বুধবার দুপুর দু’টো থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে একটি সিনেমার শুটিং চলছিল। সিনেমায় প্রায় ১২৫ জন জুনিয়র আর্টিস্ট কাজ করছিলেন। এর মধ্যে ৫০ জন মহিলাও ছিলেন। শিল্পীদের অভিযোগ, ‘রাতে কাজ শেষ হওয়ার পর আমাদের বাড়ি পৌঁছে দেওয়ার কোনও ব্যবস্থা করে দেয়নি প্রযোজনা সংস্থার ম্যানেজার। এমনকী আমাদের প্রাপ্য পারিশ্রমিকটুকুও দেয়নি। উপরন্তু আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়।’ এরপরই থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। বিষয়টি মিটিয়ে নিতে প্রযোজনা সংস্থার ম্যানেজার, পরিচালককে থানায় ডেকে পাঠানো হয়।

Advertisement

[আসছে সুপারহিরো ‘ভাবেশ জোশী’, মুখোশের আড়ালে কে জানেন?]

এদিকে সূত্রের খবর, একজন মধ্যস্থতাকারীর মাধ্যমেই শুটিংয়ে এসেছিলেন জুনিয়র আর্টিস্টরা। তাঁদের পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার দায়িত্ব তাঁরই ছিল। এই ক্ষেত্রে প্রযোজনা সংস্থার ম্যানেজারের কিছু করার ছিল না। কিন্তু আর্টিস্টদের অভিযোগ, ওই ম্যানেজারের ব্যবহার খুবই বাজে। শিল্পীদের গায়ে হাত তোলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এর প্রতিবাদে সকাল পর্যন্ত থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন শিল্পীরা।

শোনা গিয়েছে, শেষে প্রতিবাদীদের দুই-একজনকে ভিতরে ডেকে নিয়ে যাওয়া হয়। দুই পক্ষের মধ্যে আলোচনার ব্যবস্থা করে পুলিশ। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়। এরপরই সকাল আটটা নাগাদ বিক্ষোভ তুলে নেন শিল্পীরা।

[সমকামী বলেই ঘরছাড়া, বিস্ফোরক অভিযোগ জ্যাকি চ্যানের কন্যার]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.