Annapurna Bhandar

এবার ‘পুরুষ অন্নপূর্ণা’, ৩০০০ ঢুকতেই টাকা ফেরত দিতে বিডিও অফিসে ছুটলেন সামজাদ শেখ!

ব্যাঙ্কের মেসেজ দেখেই চমকে উঠেছিলেন বৃদ্ধ। হঠাৎ করেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা ঢোকে। তাহলে কি ওই টাকা অন্নপূর্ণা ভাণ্ডারের?

শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১৭:০০

options
link
এবার ‘পুরুষ অন্নপূর্ণা’, ৩০০০ ঢুকতেই টাকা ফেরত দিতে বিডিও অফিসে ছুটলেন সামজাদ শেখ!
বিডিও অফিসে বৃদ্ধ সামজাদ শেখ। ছবি-সংগৃহীত

ব্যাঙ্কের মেসেজ দেখেই চমকে উঠেছিলেন বৃদ্ধ। হঠাৎ করেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা ঢোকে। তাহলে কি ওই টাকা অন্নপূর্ণা ভাণ্ডারের? যেখানে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি অনুদান পৌঁছে যাওয়ার কথা, সেখানে কীভাবে তাঁর কাছে ওই নির্দিষ্ট পরিমাণ টাকা ঢুকল? ওই টাকা পাওয়ার পরেই রীতিমতো চাপে পড়ে গিয়েছিলেন তিনি। বিষয়টি জানিয়ে টাকা ফেরত দিতে স্থানীয় বিডিও অফিসে ছুটলেন ওই বৃদ্ধ। রীতিমতো সাড়া ফেলে দেওয়া ওই ঘটনা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে।

Advertisement

ভোটের আগের প্রতিশ্রুতিমতো ক্ষমতায় এসে রাজ্য বিজেপি সরকার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করে। প্রতি মাসের বাংলার মা-বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা পৌঁছে যাবে। সরকারের তরফে টাকা দেওয়াও হচ্ছে। তবে এখনও বহু জায়গায় মহিলারা ওই টাকা পাননি বলে অভিযোগ। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে বহু জায়গায় বিক্ষোভও চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন, সকলেই টাকা পাবেন। সেই আবহে এবার ‘পুরুষ অন্নপূর্ণা’র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ওই টাকা! 

Advertisement

ওই বৃদ্ধ স্থানীয় বিডিও অফিসে যান। সমস্ত ঘটনা বলেন, ব্যাঙ্কের মেসেজও দেখান। বিষয়টি দেখে হতবাক বিডিও অফিসের কর্মীরাও। টাকা ফেরত দেওয়ার কথাও জানান তিনি।

রঘুনাথগঞ্জ-২ ব্লকের খড়কাঠি গ্রামের বাসিন্দা সামজাদ শেখ। বিগত রাজ্য সরকারের আমল থেকেই তিনি প্রতিবন্ধী ভাতা পান। ওই বৃদ্ধের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই চলতি মাসে দিন কয়েক আগে ৩০০০ টাকা ঢুকেছে। তাঁর দাবি, গত ১৭ আগস্ট হঠাৎ তাঁর অ্যাকাউন্টে ৩ হাজার টাকা ঢোকে। মেসেজে টাকার অঙ্ক দেখেই তিনি বুঝতে পারেন সেটা অন্নপূর্ণা ভাণ্ডারের। বিভিন্ন জায়গায় মহিলাদের বিক্ষোভ চলছে, এদিকে তাঁর কাছেই ওই টাকা পৌঁছল! কী হবে, সেই ভেবেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ে সামজাদের। পরিবারের সদস্য টুটুল শেখ জানান, তাঁদের পরিবারের কারও সঙ্গে এই অ্যাকাউন্টের লিঙ্ক নেই। কীভাবে টাকা এল তা রহস্যের।

Advertisement

এরপরই ওই বৃদ্ধ স্থানীয় বিডিও অফিসে যান। সমস্ত ঘটনা বলেন, ব্যাঙ্কের মেসেজও দেখান। বিষয়টি দেখে হতবাক বিডিও অফিসের কর্মীরাও। টাকা ফেরত দেওয়ার কথাও জানান তিনি। সামজাদের কথায়, “আমি পুরুষ, আমি তো আবেদনই করিনি। এই টাকা আমার নয়। তাই ফেরত দিতে এসেছি।” বিষয়টি নিয়ে রঘুনাথগঞ্জ-২ এর বিডিও শুভময় মাঝি বলেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ট্রেজারি চালানের মাধ্যমে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।” তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বহু পুরুষের অ্যাকাউন্টে ঢুকেছিল বলে অভিযোগ। ‘পুরুষ লক্ষ্মী’ বলে কটাক্ষও হত সেসময় বিরোধীদের তরফে। এবার কি তাহলে বিজেপি আমলে ‘পুরুষ অন্নপূর্ণা’! সেই চর্চা শুরু হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.