সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্দেশখালি ইস্যুতে এবার নির্বাচন কমিশনকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন। চিঠি দিয়ে তারা জানিয়েছে, নির্বাচনী আবহে সন্দেশখালির মহিলারা কমিশনের কাছে জানানো লিখিত অভিযোগ তুলে নিচ্ছেন। পিছনে তৃণমূলের কোনও চাপ আছে কিনা তা খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছে মহিলা কমিশন।
শুক্রবার সকালে যে সময় তৃণমূল সাংবাদিক বৈঠক করে মহিলা কমিশনকে তোপ দাগছে , প্রায় তখনই মহিলা কমিশনের তরফ থেকে চিঠি দিয়ে জানানো হয়, সন্দেশখালি কাণ্ডে কমিশন নানা সংবাদমাধ্যম থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির সদস্যেরা সন্দেশখালির মহিলাদের সঙ্গে কথা বলে।
[আরও পড়ুন: গোধরা, পুলওয়ামার সঙ্গে সন্দেশখালির তুলনা অভিষেকের, তোপ বিজেপিকে]
তাঁদের দাবি, মহিলারা জানিয়েছিলেন তাঁদের উপর শেখ শাহজাহানের সাগরেদরা যৌন হেনস্থা করেছেন। এবিষয়ে কমিশনের কাছে লিখিত অভিযোগও করেছেন নির্যাতিতা মহিলারা। মহিলা কমিশন আরও লিখেছে, তাঁরা জানতে পেরেছেন ওই মহিলাদের বাধ্য করা হচ্ছে অভিযোগ প্রত্যাহার করে নিতে। যা করাচ্ছে বাংলার শাসক দল তৃণমূল। এই অভিযোগ তুলে ধরে সুষ্ঠু নির্বাচনের জন্য বিষয়টি খতিয়ে দেখতে অনুরোধ করেছে মহিলা কমিশন।
এদিন তৃণমূল জানিয়েছে সন্দেশখালি ইস্যু নিয়ে মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখার শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাবে তারা। সাংবাদিক সম্মেলনে শশী পাঁজা (shashi panja) বলেন, “জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার (Rekha Sharma)বিরুদ্ধে কমিশনে যাবে তৃণমূল। তিনি রাজনৈতিকভাবে সিগন্যাল পেয়ে এখানে এসে পালে হাওয়া দিয়েছেন। মহিলা কমিশনের এই পক্ষপাতিত্ব খুবই দুর্ভাগ্যজনক।”
[আরও পড়ুন: ‘জোর করে অভিযোগ লিখিয়েছেন’, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধে কমিশনে তৃণমূল ]
সর্বশেষ খবর
-
‘আমার ছেলেকে খুনের চেষ্টা করেছিল’, ইরানের বিরুদ্ধে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর
-
মরশুম নির্ভর নয়, বছরভরই পর্যটনের গন্তব্য হবে বাংলা! জেলায় জেলায় সেল গঠনের পথে রাজ্য
-
সিরাজের সঙ্গে ঝামেলা শ্রীলঙ্কার ব্যাটারের! আউট হতেই তারকা পেসারের খোঁচা, ‘ব্যাট চুপ করে গেল?’
-
অনলাইনে খাদ্যপণ্য হিসাবে বিষাক্ত ধুতরো বিক্রি! আমাজন, বিগবাস্কেট, ইনস্টামার্টের লাইসেন্সে স্থগিতাদেশ
-
ভূমিকম্পে প্রাণ বাঁচাবে ক্যাপসুল, দুর্গাপুরের অভিজিতের আবিষ্কারে দুর্যোগেও নিরাপদ মানুষ!