ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় এনআইএ-র হাতে ৫ জুন গ্রেপ্তার হয়েছে তৃণমূল নেতা শওকত মোল্লা (Saokat Molla)। এবার সেই ঘটনার ৮৭ দিনের মাথায় আদালতে চার্জশিট পেশ করল এনআইএ। চার্জশিটে ধৃত শওকত মোল্লাকেই বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন:
তদন্তকারীদের দাবি, শওকতের নির্দেশেই বোমা বাঁধার কাজ চলছিল। শুধু তাই নয়, ভাঙড়ে বিস্ফোরণের পরবর্তী সময় সামাল দিতে শওকত মোল্লার ফোন থেকে একাধিক নির্দেশ গিয়েছিল এলাকায়।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর দাবি, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আগে ভাঙড়ে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণে বোমা তৈরিতে যুক্ত এক ব্যক্তির মৃত্যুও হয়েছিল, গুরুতর আহত হয়েছিলেন এক ব্যক্তি। ঘটনার তদন্তে নামতেই এনআইএ-র স্ক্যানারে উঠে আসে শওকত মোল্লার নাম। এনআইএ-র অভিযোগ, এই মামলার গ্রেপ্তার হওয়া চার অভিযুক্তের মধ্যে শওকত মোল্লাই ছিলেন মূল চক্রান্তকারী। তদন্তকারীদের দাবি, শওকতের নির্দেশেই বোমা বাঁধার কাজ চলছিল। শুধু তাই নয়, ভাঙড়ে বিস্ফোরণের পরবর্তী সময় সামাল দিতে শওকত মোল্লার (Saokat Molla) ফোন থেকে একাধিক নির্দেশ গিয়েছিল এলাকায়। তৃণমূল নেতাকে গ্রেপ্তারের পর তাঁর মোবাইল ফোন থেকে সেই সংক্রান্ত একাধিক বিস্ফোরক তথ্য পাওয়া গেছে বলে আদালতে জানিয়েছে এনআইএ-র তরফের আইনজীবী।
ভাঙড় বিস্ফোরণকাণ্ডে চলতি মাসের শুরুতেই শওকত মোল্লাকে হন্যে হয়ে খুঁজছিল এনআইএ। দু’দিনের মাথায় সোনারপুরের কামালগাজি লাগোয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরিবার দাবি করেছিল, আত্মসমর্পণ করতে আসার সময়েই এনআইএ শওকত মোল্লাকে গ্রেপ্তার করেছে। এখন দেখার, শওকতের সূত্র ধরে ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে আর কী তথ্য সামনে আসে।
সর্বশেষ খবর
-
ব্যর্থতা কাটিয়ে ‘নটি বয়ে’র সফল উৎক্ষেপণ ইসরোর, মহাকাশেও এবার নজর রাখবে ভারতের ‘চোখ’
-
দিল্লির থেকেও উষ্ণ হয়ে উঠতে পারে দার্জিলিং, বাড়বে ভূমিধসও! নির্মাণে সতর্কতা
-
‘বন্দে মাতরম’ না গাইলে স্কুলে সাহায্য বন্ধ, মাদ্রাসা নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
-
চলতি বছরই অভিন্ন দেওয়ানি বিধি? শুভেন্দুর কমিটির বৈঠকে বিরাট সিদ্ধান্ত
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল