স্টাফ রিপোর্টার, দক্ষিণ ২৪ পরগনা: সামনে ২৬ জানুয়ারি৷ তার আগে মকরসংক্রান্তিতে গঙ্গাসাগর মেলা৷ দেশবিদেশের কয়েক লক্ষ পুণ্যার্থী এবারেও আসছেন বাংলার এই পুণ্যক্ষেত্রে৷ কিন্তু, পাঠানকোট ও উরিতে দু-দফায় ভয়াবহ জঙ্গি হানার ঘটনা মাথায় রেখে সতর্ক কেন্দ্র ও রাজ্যের গোয়েন্দারা৷ নাশকতার আশঙ্কা মাথায় রেখেই অন্য বছরের তুলনায় এ-বছর বাড়তি সতর্ক দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন৷ কড়া নজরদারি রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার৷ বস্তুত, এই কারণে সাদা পোশাকের পুলিশ এবং মহিলা নিরাপত্তাকর্মী অন্যবারের তুলনায় বেশি থাকছে৷ সঙ্গে এবছরই প্রথম গোটা মেলা চত্বরে ১৫০টি সিসিটিভি বসানো হয়েছে৷ ২৪ ঘণ্টা কন্ট্রোলরুমে থাকছেন আইপিএস পদমর্যাদার অফিসাররা৷
গঙ্গাসাগরে এখন সাধুদের ভিড় শুরু হয়ে গিয়েছে৷ নামখানা ও কাকদ্বীপে সাধুরা আসতে শুরু করে দিয়েছেন৷ সাধুদের পাশাপাশি পুণ্যার্থীদের ভিড়ও চোখে পড়ছে গঙ্গাসাগরে৷ গত ৭ জানুয়ারি থেকেই গঙ্গাসাগর মেলা শুরু হয়ে গিয়েছে৷ নাগা সাধুদের ভিড়ও চোখে পড়ছে৷ এবার নোটের ঝামেলায় গঙ্গাসাগরে সাধু ও পুণ্যার্থীরা কিছুটা সমস্যায় পড়লেও মেলাতে তা ভাটার সৃষ্টি করছে না৷ গঙ্গাসাগর মেলাকে সফল করে তুলতে সবরকম ব্যবস্থা রেখেছে জেলা প্রশাসন৷ গঙ্গাসাগর মেলার জন্য এবার ১০০-র বেশি বাস নামানো হয়েছে৷ গঙ্গাসাগরে প্রায় ৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে৷ প্রচুর সরকারি স্বাস্থ্যকর্মী গঙ্গাসাগরে ইতিপূর্বেই উপস্থিত হয়েছেন৷ বাসের পাশাপাশি অতিরিক্ত ট্রেনও দেওয়া হয়েছে পুণ্যার্থীদের সুবিধার্থে৷ সরকারি তরফে পুরোদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷
আরও পড়ুন –
(মহিলাদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন স্বয়ং গান্ধীজিও!)
(প্রেম ফিরে পেতে প্রেমিকার স্বামীকে খুন করল জিম ট্রেনার)
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’