দারিদ্র্যই আশীর্বাদ! মাতৃদুগ্ধের স্বাদ পাচ্ছে উলুবেড়িয়ার কয়েক হাজার শিশু

জানেন, কীভাবে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০১৮, ১৮:৪৯

options
link
দারিদ্র্যই আশীর্বাদ! মাতৃদুগ্ধের স্বাদ পাচ্ছে উলুবেড়িয়ার কয়েক হাজার শিশু

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া:  দৈহিক সৌন্দর্য্যহানির আশঙ্কায় শিশুদের মাতৃদুগ্ধ পান করতে চান না সিংহভাগই শহুরে দম্পতিই৷ গ্রাম বাংলার ছবিটা অবশ্য একেবারেই আলাদা৷ হতদরিদ্র পরিবারে শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে চাওয়াটা বিলাসিতা বই আর কিছু নয়৷  কারণ,  সন্তান বুকে দুধ খাওয়াতে গেলে মাকে যে  বাড়িতে থাকতে হবে! টান পড়বে রোজগারে৷ কিন্তু, শেষপর্যন্ত  দারিদ্র্যই যেন আর্শিবাদ হয়ে গেল হাওড়ার উলুবেড়িয়ার কয়েক হাজার শিশুর কাছে৷

Advertisement

 কৌটোর দুধ কেনা বন্ধ হয়ে গিয়েছে৷ এখন মাতৃদুগ্ধ খাইয়েই সন্তানকে বড় করতে চাইছেন উলুবেড়িয়া মহকুমার একটি বড় অংশের মহিলারা। গত কয়েক বছর ধরে এই প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন শিশু চিকিৎসকরা । চিকিৎসকরা লক্ষ্য করেছেন,  মহিলাদের মানসিকতা বদলে সবচেয়ে বড় কারণ হল দারিদ্র! স্রেফ টাকার ্ অভাবে কৌটোর দুধ কিনতে পারছেন না  উলুবেড়িয়া মহকুমার প্রত্যন্ত এলাকার বাসিন্দারা ৷ দ্বিতীয় কারণটা অবশ্যই সচেতনতামূলক প্রচার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[নাগরিকপঞ্জির প্রতিবাদ, বনগাঁ ও হাসনাবাদ শাখায় রেল অবরোধ মতুয়াদের]

হাওড়ার উলুবেড়িয়া মহকুমার ৭০ শতাংশেরও বেশি গ্রামাঞ্চল৷ বাসিন্দাদের সিংহভাগই  কৃষিজীবী নয়তো  শ্রমজীবী। একেবারেই নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা৷  কৌটার দুধ আর কিনবেন কী করে! শিশুদের খাওয়ানোর জন্য ভরসা মায়ের বুকে দুধ। দারিদ্র্য কখনই কাম্য নয়৷  কিন্তু, অভাবের কারণেই যে শিশুরা মাতৃদুগ্ধের স্বাদ পাচ্ছে, তাও অস্বীকার করা যাবে না।   সুস্থ, সবল হয়ে বেড়ে উঠছে তারা। ওয়েস্ট বেঙ্গল অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স-এর চেয়ারম্যান ডাঃ অনুপ কুমার মঙ্গলের মতে, দারিদ্র্যই যেন আর্শিবাদ হয়ে গিয়েছে শিশুদের কাছে।

Advertisement

[দুরন্ত বর্ষায় দুর্ভোগ উত্তর থেকে দক্ষিণে, উত্তাল দিঘার সমুদ্র]

তিনি জানান, উলুবেড়িয়া মহকুমার বেশকিছু বেসরকারি নার্সিংহোমেও কৌটোর দুধ প্রবেশ করা বন্ধ হয়ে গিয়েছে।  কমেছে ব্র্যান্ডেড কৌটার দুধের বিক্রিও।  তথ্যাভিজ্ঞ মহলের মতে, সরকারি ও বেসরকারি স্তরে মাতৃদুগ্ধ পানের উপকারিতা সম্পর্কে প্রচারের কারণেই শিক্ষিত মায়েদের মধ্যে কিছুটা হলেও সচেতনতা বৃদ্ধি পেয়েছে। শিক্ষিত সমাজের একটা অংশও  শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর গুরুত্ব অনুভব করছেন। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.