Durgapur

ক্লাসরুমে এসএফআইয়ের কর্মসূচি! প্রধান শিক্ষককে শোকজ করল শিক্ষাদপ্তর

ক্লাসরুমে ঢুকে এসএফআইয়ের কর্মসূচি! পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা করেন স্থানীয় এসএফআই নেতৃত্ব। সেই ছবি ও ভিডিও ছড়াতেই স্কুলের ধান শিক্ষককে শোকজ করল শিক্ষাদপ্তর।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ২০:২০

options
link
ক্লাসরুমে এসএফআইয়ের কর্মসূচি! প্রধান শিক্ষককে শোকজ করল শিক্ষাদপ্তর
স্কুলের মধ্যেই এসএফআইয়ের কর্মসূচি ঘিরে বিতর্ক। ছবি- সংগৃহীত

ক্লাসরুমে ঢুকে এসএফআইয়ের কর্মসূচি! পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা করেন স্থানীয় এসএফআই নেতৃত্ব। সেই ছবি ও ভিডিও ছড়াতেই স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করল শিক্ষাদপ্তর। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর (Durgapur) কাঁকসার খাটপুকুর ফ্রি প্রাইমারি স্কুলে। ঘটনা নিয়ে জোর শোরগোলও ছড়িয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে। যদিও সামাজিক মাধ্যমে ছড়ানো ছবি ও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

Advertisement

ঘটনাটি দিন কয়েক আগের। এসএফআইয়ের জেলা সম্পাদক সুদীপ কুড়ি, সম্পাদক মণ্ডলীর সদস্য রাফিজ মল্লিক, কাঁকসা লোকাল কমিটির সম্পাদক সুজন দে ওই স্কুলে গিয়েছিলেন। ক্লাসে ঢুকে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তাঁরা। কর্মসূচির বেশ কিছু ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়েছিল। সেইসব শিক্ষা দপ্তরের কাছে পৌঁছলেই নড়চড়ে বসেন আধিকারিকরা। এরপরই ওই স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করেছে দুর্গাপুর শিক্ষা সার্কেল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১৪ সেপ্টেম্বর জারি করা নোটিসে বলা হয়েছে, স্কুল চত্বরে এসএফআইয়ের কর্মসূচি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে শিক্ষাদপ্তর। জানানো হয়েছে, বিদ্যালয় চত্বর কোনও ধরনের রাজনৈতিক কার্যকলাপের জন্য ব্যবহার করা উচিত নয়। প্রধান শিক্ষক হিসেবে স্কুল চত্বরের যথাযথ তদারকি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাঁর। ফলে কীভাবে স্কুলের ভিতরে এই ধরনের কর্মসূচি হতে দেওয়া হল, তা নিয়ে প্রধান শিক্ষকের কাছে জবাব চেয়েছে শিক্ষাদপ্তর। প্রধান শিক্ষক তপেশ্বর বন্দ্যোপাধ্যায় বলেন, “যেদিন এই কর্মসূচি হয় সেদিন ছিল রবিবার। বলা হয়েছিল বই খাতা দেওয়া হবে। কিন্তু স্কুলের ভেতর এসএফআইয়ের কর্মসূচি হয়েছে। আমি ছবি দেখেই হতবাক হয়েছি। কিন্তু কে বা কারা চাবি দিল, সেটাও জানি না। পুরোটাই হয়েছে আমার অজান্তে।”

Advertisement

বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, “খুব অন্যায় কাজ হয়েছে। সিপিএমের ছাত্র সংগঠনের এমন অবস্থা যে স্কুলের ভেতরে ঢুকতে হচ্ছে। ছোট ছোট খুদে পড়ুয়াদেরকেও রাজনীতির মাঝে ঢোকানো হচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরাও জেলা শিক্ষাদপ্তরকে আবেদন করব সঠিক তদন্তের জন্য। আর যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য।” যদিও এসএফআইয়ের জেলা সম্পাদক সুদীপ কুড়ি বলেন, “বিষয়টি দেখব, তারপর প্রতিক্রিয়া দেব।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.