বাবুল হক, মালদহ: এবার মালদহে ভলিবল টুর্নামেন্টে চলল গুলি! সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। তা নিয়ে প্রবল শোরগোল। টুর্নামেন্টের উদ্বোধনে কেন গুলি? বন্দুকগুলি কাদের? এই প্রশ্ন উঠতেই মুখে কুলুপ ক্লাব কর্তৃপক্ষের।
মালদহ জেলার মানিকচক ব্লকের নুরপুর অঞ্চলের নুরপুর টিপটপ ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার রাতে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলা নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টের সূচনায় এদিন শূন্যে একাধিক গুলি চালানো হয়। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। খেলাধুলোর মাঝে কেন গুলি? কার মদতে এক কাজ? ক্লাবের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সকলে। গোটা বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে ক্লাব। প্রশাসনের নজরে বিষয়টি পড়তেই আগ্নেয়াস্ত্রগুলো হেফাজতে নিয়েছে মানিকচক থানার পুলিশ।
উল্লেখ্য, গত কয়েকদিনে বারবার অশান্ত হয়েছে মালদহ। গুলি চলছে। ১২ দিনের ব্যবধানে খুন হয়েছেন দুই তৃণমূল নেতা। এই পরিস্থিতিতে এভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে কার্যত দাপাদাপি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই আগ্নেয়াস্ত্রগুলোর লাইসেন্স আছে কি না, কার, কেনই বা খেলাধুলোর মাঝে এই বন্দুকবাজি, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে কথা বলা হবে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে।
সর্বশেষ খবর
-
‘সহ অভিনেত্রী হাঁড়ির খবর রাখে!’ সুনীতাকে ‘খুনি’ কটাক্ষে কোমলকে তোপ গোবিন্দার ভাগ্নে বউ কাশ্মীরার
-
খালি পেটে খেলতে হয়েছিল ফাইনালে! এশিয়াডে সোনা জিতে অজানা তথ্য ফাঁস কবাডি অধিনায়কের
-
বেআইনি চক্রের ষড়যন্ত্র! বর্ধমানের নার্সিংহোমে শিশুমৃত্যুতে গ্রেপ্তার ২ কর্ণধার
-
অর্থের অভাবে জোটেনি শিক্ষক, কনস্টেবলের ‘বিনামূল্যের’ কোচিংয়ে পড়েই পুলিশে চাকরি ২১ জনের
-
মুসলিম বলেই নাবালিকা স্ত্রী’র সঙ্গে যৌন সম্পর্কে ছাড় নয়! বড় সিদ্ধান্ত দিল্লি হাই কোর্টের