দু’বেলা পেটের ভাত জোটানোও ওঁদের কাছে লড়াই। লেখাপড়া চালিয়ে যাওয়াটাও একটা সময় পরে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল। টাকার অভাবে মাস্টার জোটেনি তো কি, কনস্টেবল স্যর আছেন তো! লেদার কমপ্লেক্স থানায় কর্মরত কনস্টেবল মোহন্ত হালদারের বিনামূল্যে কোচিং ক্লাসে পড়ার সুযোগ পেয়েছিলেন অর্থের অভাবে পিছিয়ে পড়া এমন বহু যুবক-যুবতী। তাঁদের মধ্যেই ২১ জন সদ্য রাজ্য পুলিশে চাকরি পেয়েছেন। থানার বড়বাবু থেকে ওসি, সকলেই কনস্টেবল হালদারের কাজে বাহবা দিচ্ছেন সকলে।
সরকারি চাকরি পেয়েও স্বচ্ছন্দে জীবন কাটানোর বদলে তিনি বেছে নিয়েছেন অন্য পথ। যে পথে তিনি হেঁটে এসেছেন এত দূর, সেই পথের পথিক বেকার যুবক-যুবতীদের জন্য পুলিশের চাকরির প্রশিক্ষণ দিতে চালু করেন কোচিং ক্লাস। তবে পুরোটাই বিনামূল্য়ে। মোট ২৩ জন প্রশিক্ষণ নিয়েছিলেন কনস্টেবল স্যরের ক্লাসে। তাঁদের মধ্যে ২১ জনই সদ্য রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন।
আরও পড়ুন:
অভাব অনটনের সঙ্গে সংগ্রাম করেই কেটেছে ছোটবেলা। হাজারও প্রতিকূলতা বাধ সাধতে পারেনি পড়াশোনায়। টাকার অভাবে জোটেনি শিক্ষক। একাই চাকরির পরীক্ষায় বসার প্রস্তুতি নিয়েছেন। হার না মানা লড়াইয়ের পর নিজের যোগ্যতায় কলকাতা পুলিশের (Kolkata Police) কনস্টেবল পদে চাকরি পান মোহন্ত হালদার। বর্তমানে তিনি কলকাতা পুলিশের লেদার কমপ্লেক্স থানায় কর্মরত। সরকারি চাকরি পেয়েও স্বচ্ছন্দে জীবন কাটানোর বদলে তিনি বেছে নিয়েছেন অন্য পথ। যে পথে তিনি হেঁটে এসেছেন এত দূর, সেই পথের পথিক বেকার যুবক-যুবতীদের জন্য পুলিশের চাকরির প্রশিক্ষণ দিতে চালু করেন কোচিং ক্লাস। তবে পুরোটাই বিনামূল্য়ে। মোট ২৩ জন প্রশিক্ষণ নিয়েছিলেন কনস্টেবল স্যরের ক্লাসে। তাঁদের মধ্যে ২১ জনই সদ্য রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন।
মোহন্ত জানিয়েছেন, কখনও সোনারপুর তেমাথায় নিজের বাড়িতে, কখনও কলকাতা লেদার কমপ্লেক্স থানার অফিস ঘরে বসে ক্লাস নিয়েছেন। দিয়েছেন মূল্যবান টিপস। চূড়ান্ত পরীক্ষার আগে ১৫ নম্বরের মক টেস্টেরও ব্যবস্থা করেন। তাঁকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন থানার বড়বাবু এবং অন্যান্য পুলিশ আধিকারিকরাও। কেএলসি থানার ওসি দীপঙ্কর বিশ্বাস বলেন, ‘নিজের দায়িত্ব সামলেও মোহন্ত যে ভাবে প্রান্তিক পরিবারের ছেলেমেয়েদের পাশে দাঁড়িয়েছেন, সেটা সত্যিই প্রশংসনীয়।’
সর্বশেষ খবর
-
বাংলাদেশে দুর্গাপুজোয় টানা ৫ দিনের ছুটি, সংখ্যালঘু আবেগ মেরামতে অনুদানও বাড়ালেন তারেক
-
রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উথ্থাপন! ‘নির্লজ্জ’ এর্দোগানকে কড়া জবাব ভারতের
-
পুজোর আগে ২ শনি-রবিতে চলবে অতিরিক্ত মেট্রো, কবে কোন রুটে? কী জানাল কর্তৃপক্ষ?
-
‘তোমাকেই বিয়ে করব’, সিঁথি রাঙানোর প্রতিশ্রুতিতে বিধবার সঙ্গে সহবাস, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘অষ্টমীতে মায়ের দেওয়া শাড়ি পরে অঞ্জলি’, পুজোয় মুম্বই না কলকাতায় থাকবেন? জানালেন রুক্মিণী