Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
Samik Bhattacharya

‘বিজেপির কোনও শ্রমিক সংগঠন নেই’, দলের পতাকা হাতে তোলাবাজি করলে গ্রেপ্তারের হুঁশিয়ারি শমীকের

দলের পতাকা হাতে, আবির মেখে কেউ কারখানা থেকে তোলাবাজি করতে গেলে গ্রেপ্তার করা হোক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১৮:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১৮:০৪

options
link
‘বিজেপির কোনও শ্রমিক সংগঠন নেই’, দলের পতাকা হাতে তোলাবাজি করলে গ্রেপ্তারের হুঁশিয়ারি শমীকের zoom
শমীক ভট্টাচার্য। ফাইল ছবি
Advertisement

ফের চাঁদাবাজি ও তোলাবাজি নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তিনি জানান, বিজেপির কোনও শ্রমিক সংগঠন নেই। দলের পতাকা হাতে, আবির মেখে কেউ কারখানা থেকে তোলাবাজি করতে গেলে গ্রেপ্তার করা হোক। এর জন্য তিনি ‘সদ্য’ বিজেপিদের দোষারোপ করেন তিনি। তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন শমীক ভট্টাচার্য।

ডানকুনির একটি অনুষ্ঠানে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “আমাদের দলের কোনও ট্রেড ইউনিয়ন নেই। বিজেপিতে এভাবে কারখানা থেকে চাঁদা তোলার কোনও সিস্টেম নেই। একদম সরাসরি গ্রেপ্তার করবেন। ডানকুনি বিস্তীর্ণ এলাকা। এই অঞ্চলে কিছু মানুষ কুকীর্তি চালিয়ে যাচ্ছে। তাঁদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। দলের পতাকা নিয়ে, আবির লাগিয়ে ৪ ঘণ্টার বিজেপি হয়ে কারখানার গেটে পৌঁছচ্ছেন।” এই সদ্য বিজেপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আর্জি জানান শমীক। এছাড়াও তিনি বলেন, দলের সঙ্গে এই সব মানুষের কোনও যোগাযোগ থাকলে দল আলাদা ভাবে ব্যবস্থা নেবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শমীকের দাবি, দলের কোনও ব্যক্তি এই কাজের সঙ্গে জড়িত নন। কিন্তু যদি কেউ বিজেপি সেজে ফেলে তাহলে কিছু করার নেই। এই সব ঘটনায় প্রশাসন দায়িত্বও মনে করান শমীক। তাঁর কথায়, “শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে এই ধরনের তোলাবাজি, সমাজ বিরোধী কার্যকলাপ এবং এই ধরনের হিংসামূলক কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নিয়েছি। অনেক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।”

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর থেকে দলবিরোধী কাজ, তোলাবাজি-সহ দলের একাংশের তৃণমূলীকরণের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্য বিজেপি। এই নিয়ে প্রথম থেকে কড়া অবস্থান নিয়েছে তারা। একাধিক অভিযোগে বহু নেতা-কর্মীকে বহিষ্কার করেছে দল। রাজ্যে ক্ষমতায় আসার ৪ মাস পরেও দলের অবস্থান তোলবাজির বিরুদ্ধে। তাই তোলাবাজি রুখতে ভরা সভায় ‘সদ্য’ বিজেপিতে কড়া বার্তা দিলেন শমীক ভট্টাচার্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.