বাংলায় এবার আত্মপ্রকাশ বিজয় থলপতির টিভিকে-র। পূর্ব বর্ধমানের ফাগুপুরে নতুন দলীয় কার্যালয়ও খোলা হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি এবার বাংলার ভোটেও অংশ নেবে দলটি। যদিও সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছুই দলের তরফে জানানো হয়নি। তবে আপাতত রাজনৈতিক কর্মসূচির পরিবর্তে সামাজিক কাজই লক্ষ্য বলেই দাবি দলীয় নেতৃত্বের।

আরও পড়ুন:
টিভিকে-র রাজ্য কো-অর্ডিনেটর চৈতালি রায় বলেন, “প্রথমে আমরা সোশাল মিডিয়ায় প্রচার করব। পরবর্তীকালে মানুষের সুবিধা অসুবিধার কথা শোনার জন্য জনসংযোগে জোর দেওয়া হবে। আমাদের লক্ষ্য শিক্ষা এবং চাকরি। আমরা চাই টিভিকে ভোটে অংশ নিক। তবে সবটাই বাংলার মানুষ কী চাইছেন, তার উপর নির্ভর করবে। আর কোন ভোটে আমরা লড়ব, সেটা আমাদের শীর্ষ নেতৃত্বই সিদ্ধান্ত নেবে।” তিনি জানান, তামিলনাড়ু থেকে নির্দেশ আসার পরই রাজ্যে টিভিকে সংগঠন তৈরি করা হয়েছে। এবার কী বাংলায় প্রায়শয়ই আসবেন বিজয়? সে বিষয়ে অবশ্য চৈতালি জানান, এখনই দিনক্ষণ নিশ্চিত হয়নি। তবে বাংলায় টিভিকে সফলভাবে প্রতিষ্ঠা করতে পারলে নিশ্চয়ই দক্ষিণী তারকা আসবেন বাংলায়।
গ্ল্যামার দুনিয়ায় তার জনপ্রিয়তাই অন্যরকম। রাজনীতিতে পা রেখেই বিরাট সাফল্য। তামিলনাড়ুতে একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে বিজয়ের টিভিকে। তামিলভূমে ১০৮টি আসন পায় বিজয়ের দল। অল্পের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা। কংগ্রেস-ডিএমকে জোটের ঝুলিতে গিয়েছে ৭৩টি আসন। এআইএডিএমকে জোট পেয়েছে ৫২টি আসন। শেষে কংগ্রেস দীর্ঘদিনের জোটসঙ্গী ডিএমকের সঙ্গ ছেড়ে সরকার গড়তে টিভিকে-কে সমর্থন করার সিদ্ধান্ত নেয়। বিদুথালাই চিরুথাইগাল কাচি, সিপিএম, সিপিআই, কংগ্রেস এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) মতো দলগুলিও সমর্থন করে বিজয়কে। এবার ধীরে ধীরে বাংলাতেও তাদের জাল বিস্তার করতে শুরু করল টিভিকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না