রাজা দাস, দক্ষিণ দিনাজপুর: একদিকে যখন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব, অন্যদিকে তখন শিশু ধর্ষণের মতো ঘৃণ্য কাজের সঙ্গে নাম জড়াচ্ছে বিজেপির! দক্ষিণ দিনাজপুরের তপনে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে বিজেপি সমর্থক বলে অভিযোগ। আক্রান্ত শিশুটির পরিবারের দাবি, দলের কর্মীকে বাঁচাতে বিষয়টি মিটমাট করে নেওয়ার চেষ্টা করেছিল বিজেপির স্থানীয় নেতৃত্ব। ঘটনাটি ঘটেছে তপনের দিঘিরপাড় পাড়ায়।
[ চন্দ্রকোনায় ৫ তৃণমূল কর্মীকে কোপ, ধৃত বিজেপি নেতা-সহ ২]
ঘটনার সূত্রপাত শুক্রবার। আক্রান্ত শিশুটি স্থানীয় বেসরকারি নার্সারি স্কুলের পড়ুয়া। ঘটনার দিন বিকেলে স্কুল থেকে ফেরার পথে তাকে গ্রামেই এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়েছিলেন শিশুটির মা। পরিবারের লোকেদের দাবি, মাঝপথে শিশুটির সঙ্গে দেখা হয় প্রহ্লাদ বর্মন নামে এক যুবকের। প্রহ্লাদ তপনের দিঘিরপাড় পাড়ার গ্রামেই থাকে। তাকে চিনত শিশুটি। তাই প্রহ্লাদ ডাকলে, সে তার কাছে চলে যায়। এরপর শিশুটিকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ওই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। শিশুর চিৎকার শুনে যখন স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছান, ততক্ষণে পালিয়েছে অভিযুক্ত। শিশুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তপন গ্রামীণ হাসপাতালে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রহ্লাদ বর্মনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে আবার বিজেপি সমর্থক বলে অভিযোগ। পরিবারের লোকেদের দাবি, দলের সমর্থককে বাঁচাতে বিষয়টি মিটমাট করে নেওয়ার চেষ্টা চালিয়েছিলেন বিজেপির স্থানীয় নেতারা। যদিও শেষপর্যন্ত থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন তাঁরা।
[ প্রেমের ফাঁদে জড়িয়ে আদিবাসী নাবালিকাকে ‘গণধর্ষণ’]
সর্বশেষ খবর
-
২৪ ঘণ্টার মধ্যেই খেলবে দুই প্রধান, ডুরান্ডে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?
-
কনুইতে অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশন! মাত্রাতিরিক্ত ওষুধেই মৃত্যু এনআরএসের নার্সের?
-
জঙ্গি হামলার আশঙ্কা? শুধু কালীঘাট মন্দিরের জন্য আলাদা ফাঁড়ি, বেনজির পদক্ষেপ কলকাতা পুলিশের
-
‘উন্নতি করো, নয়তো বাদ পড়তে হবে’, উইকেটরক্ষককে সোজা বলে দিলেন গিল-গম্ভীররা
-
‘যদি কাউকে কষ্ট দিয়ে থাকি…’, নেতাজি প্রসঙ্গে কুমন্তব্য নিয়ে ‘সুরবদল’ অনন্ত মহারাজের