অংশুপ্রতিম পাল, খড়গপুর: আদিবাসী নাবালিকাকে চার দিন ধরে লাগাতার ধর্ষণ৷ এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল পুলিশ৷ নক্কারজনক এই ঘটনাটি ঘটেছে খড়গপুর গ্রামীণ এলাকার কয়তা গ্রামে৷
[নাগরিকপঞ্জি ইস্যুতে রাজ্যজুড়ে ধিক্কার দিবস পালন করল তৃণমূল]
গত ছয়ই আগস্ট বাড়ি থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায় ওই খড়গপুরের সাতরঙ্গি গ্রামের বাসিন্দা ওই নাবালিকা৷ রাতভর নাবালিকার সন্ধানে খোঁজ চালানো হয়৷ কিন্তু রাতে বাড়ি না ফেরায় পরেরদিনই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়৷ নাবালিকার বাড়ির লোকজনেরা থানায় জানায় তাঁদের মেয়েকে অপহরণ করা হয়েছে৷ শুরু হয় খোঁজাখুঁজি৷ আটচল্লিশ ঘণ্টা পর ৯ আগস্ট গ্রামের খুব কাছে অচৈতন্য অবস্থায় নাবালিকাকে উদ্ধার করা হয়৷ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয় তাকে৷ নাবালিকার শারীরিক পরীক্ষায় মিলেছে ধর্ষণের প্রমাণ৷ এখনও আতঙ্কে দিন কাটাচ্ছে ওই নাবালিকা৷ হাসপাতালেই ভরতি রয়েছে সে৷
[দ্বারেশ্বর নদে ভেসে এল বিশালাকৃতির মাছ, চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ায়]
কিছুটা সুস্থ হয়ে ওই নাবালিকা পুলিশকে গোপন জবানবন্দি দেয়৷ সে জানায়, এলাকারই যুবক রাজু মান্ডির সঙ্গে বছর চারেক আগে সম্পর্ক তৈরি হয় তার৷ ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে৷ কিন্তু বাড়িতে সম্পর্কের কথা জানানোর সাহস পায়নি সে৷ তাই বাধ্য হয়েই ৬ আগস্ট রাজুর সঙ্গে বাড়ি থেকে বেড়িয়ে যায় নাবালিকা৷ অভিযোগ, রাজু চারদিন ধরে একটি ঘরে আটকে রাখে তাকে৷ সেখানে ধর্ষণ করা হয় তাকে৷ রাজুর সঙ্গে আরও তিন বন্ধুও তাকে লাগাতার ধর্ষণ করে বলেও অভিযোগ৷
[বাড়ির সামনে মদের আসরের প্রতিবাদ, বধূকে পিটিয়ে মারল দুষ্কৃতীরা]
নাবালিকা ও তার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ রাজুর খোঁজে তল্লাশি শুরু করে৷ শনিবার রাজুকে গ্রেপ্তার করে পুলিশ৷ তাকে জেরা করে উঠে আসে রবি মান্ডি, গোপী মান্ডি ও সাধন মান্ডির নাম৷ রাজুর বয়ানের ভিত্তিতেই ওই তিন যুবককেও গ্রেপ্তার করা হয়৷ ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ৷ প্রেমের ফাঁদে ফেলে নাবালিকাকে ধর্ষণের কথা স্বীকার করে নিয়েছে রাজু-সহ চার যুবক৷
[দ্বারেশ্বর নদে ভেসে এল বিশালাকৃতির মাছ, চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ায়]
সর্বশেষ খবর
-
INDIA জোট ছাড়ল স্ট্যালিনের ডিএমকে, মমতার বৈঠকের আগেই ভাঙন বিরোধী শিবিরে
-
সোনা বিক্রি জল্পনার মধ্যেই রেপো রেট নিয়ে বড়সড় সিদ্ধান্ত আরবিআইয়ের, কী হবে আমজনতার?
-
‘ধর্মের কল বাতাসে নড়ে’, স্বরূপ গ্রেপ্তার হতেই ‘বিশ্বাস ব্রাদার্স’ নিয়ে সরব ঋদ্ধি থেকে শ্রীলেখা
-
টিম ইন্ডিয়ায় ফিরলেন রুতুরাজ, কোহলির চোটে শিকে ছিঁড়ল পাতিদারেরও
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন