মহিলাকে ফোনে ‘কুপ্রস্তাব’ ও হুমকি দেওয়ার অভিযোগ। গ্রেপ্তার বিজেপি নেতা। ধৃতের নাম রমজান আলি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ গরনার রহড়ায়। একটি অডিও রেকর্ডিংয়ের সূত্র ধরে তদন্তে নেমে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুর্নীতি, তোলাবাজি, যে কোনও অপরাধে কাউকে রেয়াত করা হবে না। সেই বার্তা বিজেপি সরকার একাধিকবার দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার বার ‘জিরো টলারেন্সে’র বার্তা দিচ্ছেন। একাধিক জায়গায় অপরাধমূলক কাজের অভিযোগে বহু বিজেপি কর্মী গ্রেপ্তার হয়েছেন। দলের তরফে অনেককে শাস্তির কোপেও পড়তে হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি অডিও রেকর্ডিংয়ের সূত্র ধরে তদন্তে নেমে তাঁকে গ্রেপ্তার করা হয়। মহিলার অভিযোগ, পারিবারিক সমস্যা মেটাতে সাহায্য চাওয়ার সূত্রেই রমজানের সঙ্গে তাঁর পরিচয়। পরে সমস্যা সমাধানের নাম করে তাঁকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া-সহ কুপ্রস্তাব দেওয়া হয়। তাতে রাজি না হলে তাঁর সমস্যা মিটবে না বলেও রমজান জানান বলে অভিযোগ। অভিযোগ, ওই কথোপকথনের অডিও রেকর্ডিংয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর রমজান লোকজন পাঠিয়ে তাঁকে ভয় দেখান। প্রাণনাশ-সহ নানা ভাবে ক্ষতি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুন:
তবে গ্রেপ্তারের পর পাল্টা অভিযোগ করেছেন রমজান। তাঁর দাবি, রাজনৈতিক চক্রান্ত করে তাঁকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে। তাঁকেও খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এনিয়ে বিজেপির বক্তব্য, আইনের ঊর্ধ্বে কেউ নন। পুলিশ নিরপেক্ষ তদন্ত করবে। নারীর প্রতি অন্যায় বা কোনও দুষ্কর্ম হলে দল প্রশ্রয় দেবে না। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
Exclusive: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
নজরে উপনির্বাচন! রেজিনগর-নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি