সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে ফের প্রাণ গেল প্রতিবাদীর৷ এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের রাজাপুর করাবেগের জেলে পাড়া৷ এই ঘটনায় চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা প্রত্যেকেই এলাকাছাড়া৷
[সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী জওয়ান, তদন্তে পুলিশ]
প্রতিদিনই জেলে পাড়ায় বেশ কয়েকজন মদ্যপান করে এলাকায় তাণ্ডব চালাত৷ মহিলাদের উত্যক্ত করা, বাড়ি ভাঙচুর সবই করত তারা৷ বারবার মদ্যপদের বারণ করেও লাভ হয়নি কিছুই৷ শুক্রবার সকালে ওই এলাকারই বাসিন্দা সতীরানি হালদারের বাড়ির সামনে মদের আসর বসায় চার-পাঁচজন যুবক৷ বাড়ির সামনে বসে মদ্যপানের পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালিগালাজও শুরু করে ওই যুবকরা৷ বিনা অনুমতিতে কীভাবে বাড়ির সামনে মদের আসর বসাল তারা, ওই প্রশ্ন করতেই চটে যায় তারা৷ গৃহবধূকে উদ্দেশ্য করে আরও অশালীন মন্তব্য করতে শুরু করে মদ্যপরা৷ মাথা ঠান্ডা রাখতে না পারায় মদ্যপ যুবকদের সঙ্গে বচসায় জড়িয়ে পরেন ওই গৃহবধূ৷ ঘটনাস্থলেই একটি কাঠের খুঁটি পড়েছিল৷ সেই কাঠের খুঁটি দিয়ে মহিলার মাথায় সজোরে আঘাত করে ওই মদ্যপ যুবকরা৷ চিৎকার চেঁচামেচিতে জড়ো হয়ে যান প্রতিবেশীরা৷ ততক্ষণে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় মদ্যপ যুবকরা৷ মাথায় চোট পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরেন ওই গৃহবধূ৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু চিকিৎসকরা জানান ওই মহিলা মারা গিয়েছেন৷ চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই মারা গিয়েছেন ওই মহিলা৷ গৃহবধূর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ পুলিশ ঘটনাস্থলও পরিদর্শন করে৷ কাঠের খুঁটিটি উদ্ধার করেছে পুলিশ৷
[শিলিগুড়িতে ভেঙে পড়ল নির্মীয়মান উড়ালপুল, ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অভিযোগ]
এই ঘটনায় জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহবধূর পরিবারের লোকজনেরা৷ প্রতিবেশী দিলীপ নস্কর, তার ছেলে-সহ মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা প্রত্যেকেই এলাকাছাড়া৷ এখনও পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি৷
[মুখ্যমন্ত্রীর নির্দেশ, বছরে ১২০ দিন কাজের ঘোষণা পঞ্চায়েতমন্ত্রীর]
সর্বশেষ খবর
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে
-
ভুল নিয়মে পরলেই ঘোর অমঙ্গল, শুক্রের কৃপা পেতে কীভাবে হিরে ধারণ করবেন?