সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সন্ধেতেই প্রকাশিত হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ফলাফল। ওয়েবসাইট মারফতই এই ফল জানা যাবে।
একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে পরীক্ষা নেওয়া হয়েছিল তার ফলাফল প্রকাশিত হবে আজই। প্রায় ১ লক্ষ ৫৩ হাজার পরিক্ষার্থী এবার পরীক্ষায় বসেছিলেন। তাঁদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে মঙ্গলবার। কমিশনের ওয়েবসাইটে সন্ধে ছটা থেকে এই ফলাফল দেখা যাবে। তারপরই শুরু হবে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া। www.westbengalssc.com সাইটে গিয়ে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন।
এর আগে এই পরীক্ষার ফলাফল প্রকাশের ক্ষেত্রে কিছু আইনি জটিলতা দেখা গিয়েছিল। তবে তা কাটিয়ে শেষমেশ ফলাফল ঘোষিত হতে চলেছে।রাজ্যের লক্ষাধিক বেকার তাকিয়ে আছেন এই ফলের দিকেই।
সর্বশেষ খবর
-
দমদম বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে আগুন, স্বাধীনতা দিবসের আলোকসজ্জা থেকে বড় বিপদ
-
জেন জি’র পাশে দাঁড়িয়ে বিরাট উদ্যোগ, গান্ধীজয়ন্তীতে শুরু মোদি সরকারের নতুন প্রকল্প!
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের