এবার আক্রান্ত প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু! দুর্গাপুরে (Durgapur) তাঁর সুবিশাল মূর্তি ভেঙে ফেলে দেওয়া হল জঙ্গলে! বিজেপির বিরুদ্ধে এমন দুষ্কর্মের অভিযোগ তুলে সুর চড়াল জেলা কংগ্রেস নেতৃত্ব। পুলিশের উদ্দেশে তাদের হুঁশিয়ারি, ২৪ ঘণ্টার মধ্যে সেই মূর্তি স্বস্থানে প্রতিস্থাপিত করতে হবে, অন্যথায় কংগ্রেস বড় আন্দোলনে নামবে। যদিও কংগ্রেসের এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজা স্থানীয় বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কংগ্রেসের একটি গোষ্ঠী ‘চোরা’ তৃণমূল করছে, তারাই মূর্তি ভেঙেছে। এর সঙ্গে বিজেপির যোগ নেই। তিনি নিজে দাঁড়িয়ে থেকে রাজীব গান্ধীর মূর্তি বাঁচিয়েছেন বলে দাবি।
আরও পড়ুন:
দুর্গাপুরের হর্ষবর্ধন প্রাইমারি স্কুলের পাশে রয়েছে একটি মেডিটেশন সেন্টার। ওই সেন্টারের সামনেই পণ্ডিত জওহরলাল নেহরুর একটি বিশাল মূর্তি ছিল। কংগ্রেসের অভিযোগ, শুক্রবার রাখিবন্ধন অনুষ্ঠানের জন্য জায়গা দরকার ছিল। তাই ক্রেন দিয়ে মূর্তিটি তুলে স্কুলের পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে।

দুর্গাপুরের হর্ষবর্ধন প্রাইমারি স্কুলের পাশে রয়েছে একটি মেডিটেশন সেন্টার। ওই সেন্টারের সামনেই পণ্ডিত জওহরলাল নেহরুর একটি বিশাল মূর্তি ছিল। কংগ্রেসের অভিযোগ, শুক্রবার রাখিবন্ধন অনুষ্ঠানের জন্য জায়গা দরকার ছিল। তাই ক্রেন দিয়ে মূর্তিটি তুলে স্কুলের পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে কংগ্রেস। তাদের প্রশ্ন, দেশের প্রথম প্রধানমন্ত্রীকে কেন এমন অবমাননা? কেন মূর্তি এভাবে নষ্ট করা হল? কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী রীতিমতো ঝাঁজাল সুরে বলেন, “নেহরুর মূর্তিটি ক্রেন দিয়ে উপড়ে এভাবে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। সেখানে রাখিবন্ধনের অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানে দুর্গাপুর পূর্বের বিধায়কও ছিলেন। নেহরুর এই অপমান আমরা মানব না। পুলিশকে ২৪ ঘণ্টা সময় দিচ্ছি। এর মধ্যে ব্যবস্থা নিতে হবে। না হলে আমরা আন্দোলনে নামব।”

দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “কংগ্রেসের দুটো গোষ্ঠী রয়েছে। একটা গোষ্ঠী চোরাভাবে তৃণমূলে যোগ দিয়েছে। আর তৃণমূলীরাই জওহরলাল নেহরুর মূর্তি ফেলে দিয়েছে। প্রতিবাদ বিক্ষোভ করে বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে কংগ্রেস। দেবেশ চক্রবর্তীকে একটু স্মর করিয়ে দি, একবার এভিএল কার্যালয়ের সামনে তিন, চারটি ইউনিয়নের অফিস ভাঙা হয় এডিডিএ-র উদ্যোগে। আর আমার হস্তক্ষেপে রাজীব গান্ধীর মূর্তিটা থেকে যায়, কেউ ভাঙেনি। নেহরুর মূর্তি ভাঙার পিছনেও বিজেপি নেই। দেখুন কারা এসব করেছে। আমরাও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?
-
হাওড়া স্টেশনে আকাশি রঙের ট্রলি দেখেই চিৎকার স্নিফার ডগ ‘মার্কো’র! খুলতেই চক্ষু চড়কগাছ