জেএমবি

এসটিএফ-এর জালে খাগড়াগড় বিস্ফোরণ অন্যতম অভিযুক্ত আবদুল রহিম

ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে এসটিএফ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০১৯, ১৬:১৪

options
link
এসটিএফ-এর জালে খাগড়াগড় বিস্ফোরণ অন্যতম অভিযুক্ত আবদুল রহিম

অর্ণব আইচ: কলকাতা পুলিশের এসটিএফ-এর জালে আরও এক জামাত জঙ্গি। সোমবার সন্ধেয় কাটোয়ার বাজেপ্রতাপপুর বাসস্ট্যান্ড চত্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে আবদুল রহিম নামে ওই যুবককে। সূত্রের খবর, বুদ্ধগয়া ও খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জড়িত এই আবদুল।

Advertisement

[আরও পড়ুন: তৃণমূল কার্যালয়ে ভাঙচুরকে ঘিরে উত্তপ্ত বাঁকুড়ার তালডাংরা, কাঠগড়ায় বিজেপি]

গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার বর্ধমানের কাটোয়া চত্বরে মোতায়েন করা হয়েছিল স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের জনা কয়েক সদস্যকে। ঘটনাস্থলে যেতেই এসটিএফের জালে ধরা পড়ে আবদুল রহিম। সূত্রের খবর, ধৃত আবদুল রহিমকে ইতিমধ্যেই কলকাতায় নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে, ধৃত আবদুল মুর্শিদাবাদের ধুলিয়ানের বাসিন্দা। জামাতউল মুজাহিদিন বাংলাদেশের সক্রিয় সদস্য সে। বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডে জড়িত সন্দেহে ধৃত আবদুল ওয়াহাব এবং মৌলানা ইউসুফ-সহ আরও কয়েকজনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও নিত্য যোগাযোগ ছিল আবদুলের। দীর্ঘদিন ধরেই আবদুল রহিমের খোঁজে তল্লাশি শুরু করে তদন্তকারীরা। অভিযুক্তের আস্তানার হদিশ পেতেই পরিকল্পনা মাফিক সোমবার কাটোয়ায় জাল বিছায় এসটিএফ। সূত্রের খবর, নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই আবদুল রহিমকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে স্পেশ্যাল টাস্ক ফোর্স। ধুলিয়ান মডিউল এই মুহূর্তে কী অবস্থায় আছে? কতটাই বা সক্রিয়? সেসব জানতে চান তদন্তকারীরা। খোঁজ চলছে মডিউলের অন্যান্য সদস্যদেরও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এর আগে খাগড়াগড় বিস্ফোরণে যুক্ত কওসর আলিকে গ্রেপ্তার করে বড়সড় সাফল্যের মুখ দেখেছে এনআইএ। অন্যদিকে, বুদ্ধগয়া বিস্ফোরণের মাস্টারমাইন্ড দিলওয়ার হাসানকে গ্রেপ্তার করে এসটিএফ নিজেদের দক্ষতা দেখিয়েছিল। কিছুদিন আগে এসটিএফের অভিযানে ধরা পড়েছে খাগড়গড় বিস্ফোরণকাণ্ডের অন্যতম চক্রী কদর কাজি। এবার জালে বুদ্ধগয়া বিস্ফোরণ ও খাগড়াগড় কাণ্ডের মূল অভিযুক্ত আবদুল রহিম। ধারাবাহিকভাবে রাজ্য তথা দেশে নাশকতা দমন অভিযানে এসটিএফের ভূমিকা রীতিমতো প্রশংসিত সর্বত্রই প্রশংসিত হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: দূষণে মৃতপ্রায় নদী, জীবন বাঁচাতে পথ অবরোধ পুরুলিয়ার আমরুহাসাবাসীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.