তৃতীয় শ্রেণির এক নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠল ৭১ বছর বয়সি গৃহশিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর (Basanti) ঝড়খালি এলাকায়। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতার পরিবারের অভিযোগ, এই ঘটনায় মিটমাট করে নেওয়ার জন্য তাঁদের উপর চাপ তৈরি করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত গৃহশিক্ষকের নাম সুভাষচন্দ্র মিস্ত্রি। সে ওই এলাকারই বাসিন্দা। দীর্ঘদিন ধরেই এলাকায় গৃহশিক্ষকতা করে সে। রবিবার বিকেলে এলাকার একটি বাড়িতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে পড়াতে গিয়েছিল সুভাষচন্দ্র। অভিযোগ, পড়ানোর অছিলায় সে ওই নাবালিকার যৌন হেনস্তা করে। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন নির্যাতিতার পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, ঘটনার পর অভিযুক্তের পরিবারের তরফ থেকে বিষয়টি মিটমাট করে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু নির্যাতিতার পরিবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনড়।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, পকসো আইন মেনে ক্যানিং হাসপাতালে ওই নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর সে আপাতত বাড়িতেই রয়েছে। তার অবস্থা স্থিতিশীল। এই ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পরেই অভিযুক্ত সুভাষচন্দ্র মিস্ত্রিকে গ্রেপ্তার করে ঝড়খালি থানার পুলিশ। সোমবার তাঁকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ৭১ বছর বয়স্ক এক গৃহশিক্ষকের এই কীর্তি দেখে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইনস্টায় ভিউ বাড়ছে না? এই সময়ে পোস্ট করলেই রিচ হবে ‘অভাবনীয়’
-
একাদশ শ্রেণির ছাত্রের ব্যাগে কন্ডোম! থানা-পুলিশে চরম উত্তেজনা স্কুলে
-
যৌনতা থেকে অপরাধমূলক কনটেন্ট! অনূর্ধ্ব-১৬-দের সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধের পথে নিউজিল্যান্ড
-
ছাত্রের দুষ্টুমিতে শাসন কেন? ‘সবক’ শেখাতে বেল্ট খুলে প্রধান শিক্ষক, ক্লাস টিচারকে পেটালেন বাবা!
-
দ্রুত চুল ঝরছে জেন জি’র! কোন ৩ কারণে তরুণ প্রজন্মে বাড়ছে এমন সমস্যা?