Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Instagram

ইনস্টায় ভিউ বাড়ছে না? এই সময়ে পোস্ট করলেই রিচ হবে ‘অভাবনীয়’

পোস্টিংয়ের সময়ের মধ্যে লুকিয়ে রয়েছে রিচের আসল রহস্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৬, ১৯:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৬, ১৯:৩২

options
link
ইনস্টায় ভিউ বাড়ছে না? এই সময়ে পোস্ট করলেই রিচ হবে ‘অভাবনীয়’ zoom
প্রতীকী ছবি।
Advertisement

সোশাল মিডিয়ার যুগ। জীবনযাপনের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে রয়েছে ফেবু-ইনস্টাগ্রাম। এখন সকলেই প্রায় ক্রিয়েটর। কিন্তু হলে কী হবে, রিচ নামের এক আশ্চর্য বিষয়টি সকলের ভাগ্যে থাকে না। আসলে পোস্টিংয়ের সময়ের মধ্যে লুকিয়ে রয়েছে আসল রহস্য। আসুন জেনে নেওয়া যাক।

বলা হচ্ছে, দিনের মধ্যে তিনটি আলাদা আলাদা সময়ে পোস্ট করলেই তার রিচ হবে অসামান্য! বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স সংস্থার রিপোর্ট ঘেঁটে তেমনটাই দেখা যাচ্ছে। একটি রিপোর্ট বলছে, সকাল ৭টা থেকে ৯টার মধ্যে পোস্ট করলে খুব ভালো রিচ হবে। ভিউজ বাড়বে হু হু করে। তাছাড়া দুপুর ১১টা থেকে ১টা এবং সন্ধ্যা ৫টা থেকে রাত ৯টার মধ্যেও পোস্ট করলে রিচ বাড়বে। বাকি সময়গুলি এড়িয়ে চলাই ভালো।

Advertisement

কেবল সময়ই নয়, সপ্তাহের এই বিশেষ দিনগুলি নাকি পোস্টের সময় হিসেবে খুবই ভালো। রিপোর্ট বলছে, দিনগুলি হল মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার। আবার অন্য একটা রিপোর্ট বলছে, সোম ও শুক্র, পাশাপাশি সপ্তাহান্তের দুই দিন অর্থাৎ শনি-রবিতে পোস্ট করলে রিচ আশানুরূপ হয় না। আবার পোস্টের সময়ের সঙ্গে কনটেন্টেরও একটা যোগ রয়েছে। সকালের দিকে যে পোস্ট, তা যদি মিডিয়া, মার্কেটিং সংক্রান্ত পোস্টই ভালো চলে। বিকেলের দিকে নির্মাণ, অর্থসংস্থান, আতিথেয়তা জাতীয় কনটেন্টের রিচ বেশি থাকে।

তবে সাধারণ কনটেন্টের সঙ্গে রিল পোস্টের সময়ের ফারাক রয়েছে। বলা হচ্ছে ভোর পাঁচটা নাগাদ নাকি রিল পোস্টের জন্য দারুণ সময়! আবার কাল ৮টা থেকে দুপুর ১২টা, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা রিল পোস্টের জন্য খুব ভালো সময়।

আপনি যদি ইনস্টায় নতুন হন, এবং তার ফলে আপনার পুরো ডেটা অডিয়েন্স ইনসাইট না থাকে তাহলে এই সব ‘পিক আওয়ার’ বা ব্যস্ত সময়গুলিতে পোস্ট করার চেষ্টা করুন। পরে পোস্টের সংখ্যা বাড়লে অবশ্য এই ধরনের সময় সারণীর বাইরে পোস্ট করলেও রিচ ভালোই থাকবে। তবে সব মিলিয়ে এই নির্দিষ্ট সময়গুলির কথা মাথায় রাখলে ভালো।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.