নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশের খাদে পড়ে গাড়ি। এরপর সেটি গড়িয়ে সমুদ্রে ভেসে যায়। আমেরিকার সমুদ্র উপকূলবর্তী শহরে সান্তা ক্রুজে মর্মান্তিক এই দুর্ঘটনায় মত্যু হয়েছে এক ভারতীয় বংশোদ্ভূত তরুণীর। ‘এনআরআই পালস’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ১৯ বছর বয়সি অ্যালি রেনি সিং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আচমকা মেধাবী ছাত্রীর মৃত্যুতে শোকগ্রস্ত পরিবার।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে আরও এক যুবক ছিলেন। তিনি অল্প আহত হয়েছেন। শেষ মুহূর্তে কোনও মতে গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। খবর পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। চারজন পেশাদার ডুবুরি সমুদ্রে ঝাঁপ দিয়ে তরুণীকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালেও পাঠানো হয়। যদিও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অ্যালি রেনি সিংয়ের। জানা গিয়েছে, গত ১৩ এপ্রিল সান্তা ক্রুজের বিখ্যাত ‘স্টিমার লেনে’ দুর্ঘটনাটি ঘটে। ‘লস এঞ্জেলেস টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, উপকূলীয় ভাঙনের কারণে সমুদ্র-সংলগ্ন ‘ওয়েস্ট ক্লিফ ড্রাইভ’-এর ওই অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল। মনে করা হচ্ছে, এর ফলেই গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি তরুণী।
আরও পড়ুন:
অ্যালি রেনি সিংয়ের বিষয়টি সোশাল মিডিয়ায় নিশ্চিত করেছেন তাঁর কাকিমা মনিকা সিং-স্ট্রোমায়ার। এই কঠিন সময়ে পরিবারের গোপনীয়তা রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ওই এলাকায় রাস্তা খারাপ থাকায় আগেও দুর্ঘটনা ঘটেছে। গত জুন মাসে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সেই সময় সান্তা ক্রুজ পর্বতমালায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি বাঁধের ওপর থেকে ৪০০ ফুট নিচে পড়ে গিয়েছিল। ওই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছিল।
সর্বশেষ খবর
-
নামী টলিউড নায়িকার সংসারে চরম অশান্তি! আলাদা বাড়িতে পরিচালক স্বামী, দূরত্ব বাড়ছে সেলেব দম্পতির
-
অবতরণের সময় পাখির ধাক্কা! পাটনায় ১৬৪ যাত্রী-সহ কপালজোরে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া বিমান
-
বৃষ্টি বিপর্যস্ত দিল্লিতে চরমে যানজট, বাতিল ২৬ উড়ান, ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ গুরুগ্রাম প্রশাসনের
-
শাহর সফরের পরেই সীমান্তে ধৃত আফগান যুবক, চিকেনস নেকে চলছিল নজরদারি? মিলল হাওড়া যোগও
-
‘জয় জওয়ান, জয় কিষান’, সেঞ্চুরি করে বার্তা জুরেলের, শ্রীলঙ্কায় ভারতের দাপটের দিনে নজির পন্থের