বীরভূমের (Birbhum) নানুরের বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আগুন লাগিয়ে দেওয়া হয় সংলগ্ন পার্টি অফিসেও। বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান, হুমকি চিঠি, মালা ও ধূপকাঠিও রেখে যাওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে নানুরের তিলুটি গ্রামে ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বোমাবাজির ঘটনায় জখম হয়েছেন ১ জন।
রবিবার রাত ২টো নাগাদ তিলুটি গ্রামের নানুর-১ নম্বর মণ্ডলের জেনারেল সেক্রেটারি রসময় দাসের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। পাশাপাশি, বিজেপির পার্টি অফিসেও আগুন ধরিয়ে দেওয়া হয়। রসময় দাসের বাড়ির সামনে সাদা থান, মালা ও একটি হুমকি চিঠি রেখে যাওয়া হয় বলেও অভিযোগ। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে।
আরও পড়ুন:
বিজেপি নেতা রসময় দাসের অভিযোগ, গ্রামে পানীয় জলের সমস্যা আছে। সেই কারণে গ্রামের বাসিন্দাদের কাছ থেকে চাঁদা তুলে সাবমার্সিবলের বিদ্যুতের বিল মেটানো হতো। ওই টাকা তৃণমূলের কয়েকজন নেতৃত্বের হাতে ছিল। তাঁদের বলা হয়েছিল, তাঁরা যেন বিদ্যুতের বিল মিটিয়ে দেন। এই নিয়ে বিজেপি সমর্থক কয়েকটি পরিবারের সঙ্গে তৃণমূল নেতাদের অশান্তি হয়। এরপরেই গভীর রাতে রসময় দাসের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে। ঘটনাস্থলে পড়ে থাকা একটি বোমা বিস্ফোরণে একজন জেলে জখম হয়েছেন। জানা গিয়েছে, ভোররাতে গাড়ি নিয়ে পুকুরে মাছ ধরতে যাচ্ছিলেন তিনি। সেই সময় গাড়ি ঘোরাতে গিয়ে একটি বোমা গাড়ির চাকায় লেগে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে গাড়ির টায়ার ফেটে যায় এবং ওই ব্যক্তি জখম হন। খবর পেয়ে নানুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নামী টলিউড নায়িকার সংসারে চরম অশান্তি! আলাদা বাড়িতে পরিচালক স্বামী, দূরত্ব বাড়ছে সেলেব দম্পতির
-
অবতরণের সময় পাখির ধাক্কা! পাটনায় ১৬৪ যাত্রী-সহ কপালজোরে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া বিমান
-
বৃষ্টি বিপর্যস্ত দিল্লিতে চরমে যানজট, বাতিল ২৬ উড়ান, ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ গুরুগ্রাম প্রশাসনের
-
শাহর সফরের পরেই সীমান্তে ধৃত আফগান যুবক, চিকেনস নেকে চলছিল নজরদারি? মিলল হাওড়া যোগও
-
‘জয় জওয়ান, জয় কিষান’, সেঞ্চুরি করে বার্তা জুরেলের, শ্রীলঙ্কায় ভারতের দাপটের দিনে নজির পন্থের