সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেখানে দুধের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটছে প্রতিনিয়ত, সেখানে মানুষের মানবিকতা নিয়ে প্রশ্ন ওঠে বারংবার৷ মানুষের প্রতি বিশ্বাস যখন টলে যাচ্ছে, তখন সারমেয়রা আবারও নিজেদের বিশ্বাসযোগ্যতার প্রমাণ দিল৷ রাস্তায় পড়ে থাকা সাতদিনের একটি শিশুকে গোটা রাত পাহারা দিল চারটি সারমেয়৷ তারা শিশুটিকে কেবল পাহারাই দেয়নি৷ রীতিমতো হাকডাক জুড়ে শিশুটির একটা ভাল ব্যবস্থাও করে দিয়েছে শিশুটির এই চারপেয়ে বন্ধুরা৷
পুরুলিয়ার সারমেয়দের এই শিশু পাহারার ঘটনা এখন স্থানীয়দের মুখে মুখে ফিরছে৷ জানা গিয়েছে, শনিবার সকালে স্থানীয় স্কুল মাস্টার উল্লাস চৌধুরি নিজের বাড়ির কাছে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান৷ ঘটনাটি ঠিক কী ঘটছে তা জানতে তিনি বাড়ির বাইরে বেরিয়ে আসলে ছোট্ট শিশুটিকে রাস্তায় পড়ে থাকতে দেখেন৷ পাশাপাশি দেখেন, তাঁর পাড়ার সারমেয়রা শিশুটিকে আগলে রেখেছে৷ আশেপাশে কোনও সন্দেহভাজনকে ঘেঁষতে পর্যন্ত দিচ্ছে না৷
এরপর উল্লাসবাবু শিশুটিকে উদ্ধার করে স্থানীয়দের সাহায্য চান৷ পাড়ার লোকজনই দায়িত্ব নিয়ে শিশুটিকে দুধ খাওয়ায়৷ শিশুটিকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েই থেমে থাকেনি তার চারপেয়ে বন্ধুরা৷ উল্লাসবাবুর বাড়ির দরজার সামনে বসে থেকেছে ছোট্ট বন্ধুর খোঁজখবর নিতে৷
এরপর শিশুটিকে স্থানীয় সদর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়৷ বর্তমানে প্রশাসনের হস্তক্ষেপে শিশুটির ঠিকানা সরকারি হোম৷ বন্ধুদের সাহায্য পেয়ে এখন ভালই আছে সাতদিন বয়সের ছোট্ট মেয়েটি৷
সর্বশেষ খবর
-
‘পাকিস্তান পৃথিবীর ক্যানসার’, শাহবাজ-মুনিরের বুকের উপর স্বাধীনতা উদযাপন করে বার্তা বালোচদের
-
শিবপ্রসাদের স্বপ্নপূরণ! শিবু-নন্দিতার ছবিতে প্রথমবার ‘মহাগুরু’ মিঠুন, কবে মুক্তি?
-
চাহিদা তুঙ্গে পদ্মফুল ও জয় শ্রীরাম লেখা গেরুয়া রাখির, কালনা থেকে পাড়ি দিচ্ছে অযোধ্যায়
-
তোলাবাজিতে সিদ্ধহস্ত, ৫ বছরে দেবরাজের সম্পত্তি বেড়ে ১০০ কোটি! ইডিকে তথ্য দিল পুলিশ
-
রাজ্যে একলাফে দ্বিগুণ হচ্ছে প্রাক্তন বিধায়কদের পেনশন! বড় সিদ্ধান্তের পথে শুভেন্দুর সরকার