রাজ্যের পালাবদলের স্রোতে গা ভাসিয়ে ঝালমুড়ি খেতে খেতে ‘জয় শ্রীরাম’ স্লোগান। তা রিল বানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট। গবেষক ছাত্রকে মুচলেকা দিয়ে ক্ষমা প্রার্থনা করার নির্দেশ বিশ্বভারতী (Visva Bharati) কর্তৃপক্ষের। নির্দেশ মেনে গবেষক পড়ুয়া ক্ষমা চেয়েছেন বলে খবর। সোশাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেই বিতর্কিত রিলও। কর্তৃপক্ষের কড়া বার্তা, শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিশ্বভারতী কোনও রাজনৈতিক বক্তব্যকে সমর্থন করে না।
আরও পড়ুন:
রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে অর্থনীতি বিভাগের গবেষক ছাত্র একটি ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করেন। সেই ভিডিওটিতে দেখা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বরে হাতে ঝালমুড়ি নিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছেন তিনি। পাশাপাশি তাঁকে বলতে শোনা যায়, “আমাদের বাংলার বিখ্যাত ঝালমুড়ি। যে ঝালমুড়ি খেয়ে সরকার পরিবর্তন হয়েছে। আমরাও এখন সেই ঝালমুড়ি ট্রেন্ড চালু করছি। আমাদের বিশ্বভারতীতেও কিছু বদল হতে চলেছে।”
সেই ভিডিওকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয় বিশ্বভারতীর অন্দরে। এরপরই গবেষক ছাত্রকে লিখিত ক্ষমা চাওয়া ও মুচলেখা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিভাগীয় মুচলেখায় ওই গবেষক ছাত্র নিজের পোস্টের জন্য দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে বিভাগ বা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কোনও বিতর্কিত পোস্ট করবেন না বলেও উল্লেখ করেন।

এই ঘটনায় বিপরীত মতামতও উঠে এসেছে। আধিকারিকদের একাংশের দাবি, আগে পড়ুয়া থেকে অধ্যাপক ও আধিকারিকের অনেকেই রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থেকেছেন। সেক্ষেত্রে নিয়ম সকলের জন্য সমান হওয়া উচিত বলে দাবি তাঁদের। গোটা ঘটনায় বিতর্ক ছড়িয়েছে।
তবে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক জানান, “এটি সম্পূর্ণ অভ্যন্তরীণ বিভাগীয় স্তরের বিষয়। বিষয়টির সমাধান হয়েছে। সংশ্লিষ্ট ছাত্র বিশ্বভারতীর একটি বিভাগের সঙ্গে যুক্ত। এটি কোনও রাজনৈতিক দলের বিষয় নয়। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিশ্বভারতী কোনও রাজনৈতিক বক্তব্যকে সমর্থন করে না।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মানস সরোবর যাত্রায় ভারতীয় পুণ্যার্থীদের আটকে দিল চিন! ট্যুর অপারেটরদের তোপ কেন্দ্রের
-
ব্রাজিলের কাছে হেরে ইস্তফা প্রবীণ কোচের, বিশ্বকাপের মাঝেই চাকরি যাচ্ছে আর এক হেডস্যরের!
-
মিরিকে ধস, জলমগ্ন আলিপুরদুয়ার, তোর্সায় বেড়েছে জল, বিপর্যস্ত উত্তরবঙ্গে দুর্ভোগে পর্যটকরা!
-
শিল্পের খরা কাটছে জঙ্গলমহলে! ইকো টুরিজমে ভরসা করে কর্মসংস্থানের ডাক ঝাড়গ্রামে
-
বাংলায় লিচু-বিপ্লব! অত্যাধুনিক প্রযুক্তির সুবাদে আকাশপথে ভিনরাজ্যে মরশুমি ফল