সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তার বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল স্কুলের এক সহপাঠী। বিষয়টি মেনে নিতে পারেনি জলপাইগুড়ি হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র বিশ্বজিৎ দাস। তাই স্কুল চলাকালীনই সোহেল রহমান নামে একাদশ শ্রেণিরই পড়ুয়াকে বেধড়ক মারধর করল সে। গুরুতর আহত অবস্থায় সোহেল ভরতি হাসপাতালে। ঘটনায় স্থানীয় কোতুয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত ছাত্রের পরিবার। অভিযুক্ত বিশ্বজিৎ দাস পলাতক।
[দার্জিলিংয়ের সুপার মার্কেটে বিস্ফোরণে আইইডি ব্যবহার, নজর রাখছে এনআইএ]
বিশ্বজিৎ ও সোহেল দু’জনেই জলপাইগুড়ি শহরের বাসিন্দা। জলপাইগুড়ি শহরেরই অন্য একটি স্কুলের এক ছাত্রীর সঙ্গে বন্ধুত্ব হয় বিশ্বজিতের। কিন্তু, ওই মেয়েটিকে ভাল লেগে যায় বিশ্বজিতের সহপাঠী সোহেলেরও। মেয়েটিকে সে প্রেমের প্রস্তাব দেয় বলে জানা গিয়েছে। আর এতেই অগ্নিশর্মা হয়ে উঠে বিশ্বজিৎ। শনিবার সকালে স্কুল চলাকালীন সোহেলের ওপর চড়াও হয় সে। শুরু হয় বেধড়ক মারধর। সোহেলের চিৎকারে ঘটনাস্থলে ছুটে যায় একাদশ শ্রেণির অন্য পড়ুয়ারা। আসেন শিক্ষকরা। এরপরই পরিস্থিতি বেগতিক বুঝে পালিয়ে যায় বিশ্বজিৎ। গুরুতর আহত অবস্থায় সোহেলকে ভরতি করা হয়েছে হাসপাতালে। ঘটনায় বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে কোতুয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত সোহেল রহমানের বাড়ির লোকেরা। প্রসঙ্গত, এই সোহেল রহমানের কাকা হলেন করিমূল হক। জলপাইগুড়ির প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের বাইক অ্যাম্বুল্যান্সে চাপিয়ে হাসপাতাল পৌঁছে দেওয়ার কাজ করেন তিনি। সম্প্রতি এই কাজের জন্য করিমূল হককে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছে ভারত সরকার।
[ফুঁসছে গঙ্গা-মহানন্দা, নিম্নচাপের জেরে এবার দক্ষিণে দুর্যোগের মেঘ]
এদিকে, দিনে দুপুরে স্কুল চলাকালীন এই ঘটনায় কার্যত হতবাক জলপাইগুড়ি হাইস্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ গুন বলেন, স্কুলে কীভাবে এই ঘটনা ঘটল, তা জানার জন্য বিশ্বজিৎ ও সোহেলের পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি।
[মিষ্টির আড়ালে অস্ত্রের ভাণ্ডার, নেপথ্যে মুঙ্গের যোগ]
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব