প্রতিশ্রুতি মতো শ্রেণিকক্ষে নেই পাখা, স্কুলে ভাঙুচর চালালো পড়ুয়ারা

রেহাই পায়নি প্রধান শিক্ষকের গাড়িও, দেখুন ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০১৮, ১৮:১৩

options
link
প্রতিশ্রুতি মতো শ্রেণিকক্ষে নেই পাখা, স্কুলে ভাঙুচর চালালো পড়ুয়ারা

বিক্রম রায়, কোচবিহারপ্রতিশ্রুতি মতো সিলিং ফ্যান আসেনি শ্রেণিকক্ষে। সেই রাগে গরমের ছুটির পর স্কুল খুলতেই ভাঙচুর চালালো পড়ুয়ারা। এমনই অভিযোগ উঠেছে কোচবিহারের মাথাভাঙার একটি কুক্তিকাটা ধরণীকান্ত হাই স্কুলের পড়ুয়াদের বিরুদ্ধে। অভিযোগ, স্কুলের ভাঙচুর চালানোর পাশাপাশি প্রধান শিক্ষকের গাড়িও তছনছ করেছে পড়ুয়ারা। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

Advertisement

জানা গিয়েছে, গরমের ছুটির আগে প্রধান শিক্ষক ছাত্রদের উদ্দেশ্যে বলেছিলেন সমস্ত শ্রেণিকক্ষেই লাগানো হবে ফ্যান। এদিন স্কুল খুললে ছাত্ররা দেখে তেমন কিছুই হয়নি। তারপরেই শিক্ষকদের ঘর, লাইব্রেরিতে ভাঙচুর চালানো হয়। বাদ যায়নি প্রধান শিক্ষকের গাড়িটিও। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা থাকলেও পুলিশ ডাকা হয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই প্রসঙ্গে প্রধান শিক্ষক জানান, পর্যাপ্ত ফ্যান এসে গিয়েছে। দু-একদিনের মধ্যেই কাজ শুরু হত। তার আগেই এই ঘটনা ঘটল।

ছবি: দেবাশিস বিশ্বাস

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.