Sundarban

এক সপ্তাহ বন্ধ সুন্দরবনের সাফারি, যোগা দিবসের প্রস্তুতিতে কলকাতায় টুরিস্ট বোট, লঞ্চ

বিশ্ব যোগা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন কলকাতায়। সেই উপলক্ষে গঙ্গাবক্ষে ৫০০ বোট উপস্থিত থাকার কথা।

Advertisement
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ১৯:০৪

options
link
এক সপ্তাহ বন্ধ সুন্দরবনের সাফারি, যোগা দিবসের প্রস্তুতিতে কলকাতায় টুরিস্ট বোট, লঞ্চ
প্রতীকী ছবি।

মঙ্গলবার থেকে এক সপ্তাহ জুড়ে বন্ধ থাকবে সুন্দরবন। মূলত সুন্দরবনের সমস্ত টুরিস্ট বোট ও লঞ্চগুলি কলকাতার বাবুঘাটে বিশ্ব যোগা দিবসে অংশ নিতে টুরিস্ট বন্ধ রাখা হচ্ছে সুন্দরবনের। এর ফলে যারা ইতিমধ্যে ওই কয়েকদিনের জন্য সুন্দরবন হোটেল বা লঞ্চ বুকিং করেছিলেন, তাদের জঙ্গল সাফারি আপাতত বন্ধ থাকবে। এ বিষয়ে ইতিমধ্যেই সরকারের নির্দেশিকা জারি করা হচ্ছে।

Advertisement

২১ জুন কলকাতার রেড রোডে উদযাপিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে ‘পশ্চিমবঙ্গ দিবস’-এ হবে গঙ্গাবক্ষে যোগাভ্যাসের মেগা কার্নিভাল। তার আগে ২০ জুন, সকালে ‘পশ্চিমবঙ্গ দিবস’ এ হবে গঙ্গাবক্ষে যোগাভ্যাসের মেগা কার্নিভাল। ৫০০ নৌকোয় হবে যোগাভ্যাস। সূত্রের খবর, মিলেনিয়াম পার্ক, বেলুড়-দক্ষিণেশ্বর, বাবুঘাট, প্রিন্সেপ ঘাটে হবে এই যোগ কার্নিভাল। যেখানে বিকেলে ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে। সেই উপলক্ষে কলকাতায় ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। সেইমতো সরকার নির্দেশও জারি হয়েছে। ইতিমধ্যেই সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে মঙ্গলবার একাধিক বোট রওনা দেবে কলকাতার উদ্দেশে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে সুন্দরবনে এখন চলছে ইলিশ উৎসব। জুন মাস পড়তেই ভিড় উপচে পড়েছে জঙ্গলের বিভিন্ন হোটেল গুলিতে। নিয়ম করে জলযানগুলিও ভ্রমণ করছে সুন্দরবনে। ইতিউতি দেখা মিলছে রয়েল বেঙ্গল টাইগারও। ফলে ভিড় বাড়ছে সুন্দরবনে। এবার কয়েকদিন বিরত থাকতে হবে পর্যটকদের। কারণ সমস্ত বোট-লঞ্চ উপস্থিত থাকবে বাবুঘাটে। এর ফলে সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকরা কিছুটা হলেও সমস্যায় পড়বেন । এ বিষয়ে সুন্দরবন ট্যুর ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ী মৃত্যুঞ্জয় অধিকারী বলেন, “কিছুটা সমস্যা হচ্ছেই, তার কারণ আমাদের আগে থেকে সমস্ত বুকিং হয়ে থাকে। বাইরে থেকেও বহু মানুষজন সুন্দরবনে আসেন। তাদের ফ্লাইটের টিকিট বা ট্রেনের টিকিট বুকিং করে রাখতে হয়। সেই ট্যুর গুলো বন্ধ হয়ে গেলে কিছুটা তো সমস্যা হবেই। তবে যেহেতু প্রধানমন্ত্রীর বিশ্ব যোগা দিবস কলকাতাতেই হচ্ছে এবং সেটি একটি ঐতিহাসিক বিষয় হয়ে থাকবে তাই আমাদের সকলকেই সেখানে থাকতে হবে।”

Advertisement

ইতিমধ্যেই সুন্দরবনের টুরিস্ট ইউনিয়নের তরফ থেকে জঙ্গল বন্ধ রাখার কথা জানানো হয়েছে। এবিষয়ে ট্যুরিস্ট বোট ইউনিয়নের তরফে ইউনিয়নের সেক্রেটারি আমিনুল মিদ্দে বলেন, “সুন্দরবনে যেহেতু ওই সময় কোন বোট থাকবে না, তাই সুন্দরবন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ” ব্যাঘ্র প্রকল্পের তরফ থেকেও জানানো হয়েছে ১৬ থেকে ২৩ শে জুন পর্যন্ত সুন্দরবন বন্ধ রাখা হবে। শুধু তাই নয়, সুন্দরবনের যে সমস্ত টুরিস্ট স্পট গুলি আছে সেগুলিও বন্ধ থাকবে আগামী আট দিন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন