সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল বিরোধিতায় সুর চড়াতে গিয়ে এবার আজব দাবি করে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার কাঁথির এক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, ”এই যে ডিসেম্বরেও শীত নেই, গরম ভাব। তার জন্যেও তৃণমূল দায়ী।” আর তৃণমূলও স্বভাবত এই বিষয়টি নিয়ে মশকরা করতে ছাড়েনি। দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) শুভেন্দুর সেই বক্তব্যের ভিডিও বলেন, ”বদ্ধ পাগল! মাথার চিকিৎসা জরুরি।”
বদ্ধ পাগল। মাথার চিকিৎসা জরুরী। pic.twitter.com/90ehce9BtM
Advertisement— Kunal Ghosh (@KunalGhoshAgain) December 23, 2023
Advertisement
শুক্রবার কাঁথিতে (Kanthi) ছিল প্রাক্তন সেনাকর্মীদের সমাবেশ। সেখানে আমন্ত্রিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি বলেন, ”এই যে ডিসেম্বর মাসে আজকে দাঁড়িয়ে আছেন, শীত লাগছে? আমার তো গরম লাগছে। এর জন্য তো দায়ী টিএমসি।” কিন্তু কেন আচমকা একথা বললেন তিনি? শহরের পুকুর ভরাট নিয়ে কলকাতা পুরসভা যে কড়া পদক্ষেপ নিয়েছে, তা নিয়ে শুভেন্দুকে প্রশ্ন করা হয়। তাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার বিষয়টি বলতে গিয়ে শুভেন্দুর বক্তব্য, ”কলকাতায় তো পুকুর ভরাট হচ্ছে অনেকদিন ধরে। গত ১০ বছরে ৫০০০ পুকুর ভরাট করা হয়েছে। তার জন্যই তো কোনও ফাঁকা জায়গা আর নেই। এই যে ডিসেম্বরে দাঁড়িয়ে আছেন, শীত লাগছে কি? আমার তো গরম লাগছে। তার জন্যেও তৃণমূল দায়ী।”
[আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের বিভ্রান্ত করতে গল্প সরকারের! টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার বিকাশের]
বিরোধী দলনেতা যতই পরিবেশ সচেতনতা থেকে একথা বলুন, তাকে হাসির খোরাক বানাতে দেরি করেননি কেউ। তাঁর বক্তব্যের সেই অংশটি ভাইরাল সোশাল মিডিয়ায়। তা নিজের X হ্যান্ডলে পোস্ট করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ লিখেছেন, ”বদ্ধ পাগল! মাথার চিকিৎসা জরুরি।” তিনি অবশ্য আগেও শুভেন্দুর একাধিক মন্তব্যকে ‘পাগলের প্রলাপ’ বলে তুলনা করেছিলেন এবং পরামর্শ দিয়েছিলেন সুচিকিৎসার। এবার তা আরও জোরাল হল।
[আরও পড়ুন: রবিবার টেট, ‘আইনি জট কাটলেই নিয়োগ’, পরীক্ষার্থীদের আশ্বাস ব্রাত্যর]
সর্বশেষ খবর
-
প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা, ‘তোমরাই নায়ক’, ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত কোচ
-
৭০ লক্ষ টাকা ‘তোলাবাজি’, গ্রেপ্তার ফিরহাদ ‘ঘনিষ্ঠ’ প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল
-
ট্রাম্পের রোষে কঙ্গোর সুপার ফ্যান! মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না মিচেল
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?