Suvendu Adhikari on Abhishek Banerjee

‘ভাইপোবাবু লিস্ট আনা হচ্ছে’, অভিষেকের ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সম্পত্তিতে নজর শুভেন্দুর

ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে আগামীর সুর বেধে মুখ্যমন্ত্রী বলেন, চিরকাল কাহারো সমান নাহি যায়। ভাইপোবাবু তৈরি থাকুন সম্পত্তির লিস্ট আনা হচ্ছে। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৬, ২০:৩০

options
link
‘ভাইপোবাবু লিস্ট আনা হচ্ছে’, অভিষেকের ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সম্পত্তিতে নজর শুভেন্দুর
ফাইল ছবি।

আর জি কর ফাইলসে তদন্তের আওতায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর সম্পত্তি নিয়ে রাডারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মুখ্যমন্ত্রিত্বের প্রথম ইনিংসে ঝোড়ো ব্যাটিং শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। শনিবার, ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে আগামীর সুর বেধে মুখ্যমন্ত্রী বলেন, ”চিরকাল কাহারো সমান নাহি যায়। ভাইপোবাবু তৈরি থাকুন সম্পত্তির লিস্ট আনা হচ্ছে।”  

Advertisement

এদিন ফলতার সভা থেকে সরাসরি কারও নাম না করে মুখ্যমন্ত্রী জানান, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। সভায় শুভেন্দু বলেন, ”মাননীয় ভাইপোবাবু, কাল প্রপার্টির লিস্ট আনালাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস অ্যান্ড বাউন্ডসের ২৪টি প্রপার্টি কলকাতায়। আমতলায় প্রাসাদের মতো অফিস! সব হিসাব হবে।” 

Advertisement

শুভেন্দু বলেন, ”মাননীয় ভাইপোবাবু, কাল প্রপার্টির লিস্ট আনালাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস অ্যান্ড বাউন্ডসের ২৪টি প্রপার্টি কলকাতায়। আমতলায় প্রাসাদের মতো অফিস! সব হিসাব হবে।” 

বলে রাখা প্রয়োজন, নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র নাম উঠে আসে। এই সংস্থার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও। ইডির অভিযোগ, এই সংস্থার বিরুদ্ধে শিক্ষা দুর্নীতির কোটি কোটি লেনদেন হয়েছে। শুধু তাই নয়, কালো টাকা সাদা করা হয়েছে বলেও অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। একাধিকবার এই বিষয়ে জেরাও করা হয় সাংসদকে। যদিও এহেন অভিযোগ একাধিকবার উড়িয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিথ্যা মামলায় জড়িয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। তবে বাংলার মসনদে বদল আসতেই যে তৃণমূল সাংসদের সম্পত্তি যে রাডারে, তা এদিন স্পষ্ট বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

অন্যদিকে শুধু সম্পত্তি সংক্রান্ত অভিযোগই নয়, নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সন্ত্রাস, পুলিশকে কাজে লাগিয়ে যেভাবে বিরোধীদের হয়রানি করা হয়েছে তা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে নাম নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে তোপ দাগেন। শুভেন্দু বলেন, শুভেন্দুর হুঁশিয়ারি, ডায়মন্ড হারবার পুলিশদের বলেছি, কল রেকর্ডস, হোয়াট্‌সঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিএ-র কথায় যারা এই এলাকায় অত্যাচার, অশান্তি করেছেন, সবাইকে খুঁজে বার করা হবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.