রাজ্যে বেআইনি মাদ্রাসা রুখতে জিরো টলারেন্স নীতি বিজেপি সরকারের! সমস্ত বেআইনি মাদ্রাসা বন্ধ করা হবে বলে কড়া বার্তা রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর। এরপরেও তা চালু থাকলে বুলডোজার দিয়ে তা ভেঙে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি তাঁর। ইতিমধ্যে বিজেপিশাসিত উত্তরপ্রদেশ এবং অসমে বেআইনি মাদ্রাসাগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক বেআইনি মাদ্রাসা। এবার সেই পথে বাংলাও!
এই বিষয়ে আরও খবর
মন্ত্রী স্পষ্ট জানান, ”বেআইনি মাদ্রাসা বন্ধ করা হবে এরপরেও চালু থাকলে, অভিযান চালিয়ে তা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে।”
আজ, শনিবার বর্ধমানের বাড়িতে যান শুভেন্দু অধিকারী সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কড়া বার্তা দেন। মন্ত্রী বলেন, ”কোনও বেআইনি কাজ একেবারেই বরদাস্ত করা হবে না। সরকারি জায়গা দখল করে থাকলে তা উদ্ধার করা হবে। বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা হবে। সরকারি জায়গা উদ্ধার করা হবে।” তবে গত সরকারের আমলে বিভিন্ন দপ্তরগুলিতে ঘুঘুর বাস তৈরি হয়েছে বলে দাবি ক্ষুদিরাম টুডুর। তাঁর কথায়, বিভিন্ন দফতরে ঘুঘুর বাসা রয়েছে। তা ভেঙে দেওয়া হবে। মন্ত্রীর স্পষ্ট সতর্কবার্তা, ”সাবধান হয়ে যান। জামা পাল্টে ফেলুন।”
এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই বেআইনি মাদ্রাসার প্রসঙ্গ উঠে আসে। মন্ত্রী স্পষ্ট জানান, ”বেআইনি মাদ্রাসা বন্ধ করা হবে। এরপরেও চালু থাকলে, অভিযান চালিয়ে তা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে।” নতুন পশ্চিমবঙ্গ তৈরি করা হবে বলেও মন্তব্য রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর।
বলে রাখা প্রয়োজন, যোগী সরকারের আমলে গত কয়েকমাসে উত্তরপ্রদেশে একাধিক বেআইনি মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে। সরকারি জমিতে গজিয়ে ওঠে মাদ্রাসাগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। শুধু উত্তরপ্রদেশে নয়, অসমের হিমন্ত বিশ্বশর্মাও মাদ্রাসা নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে। এমনকী গত ২০২০ সালে সরকারি মাদ্রাসা তুলে দিয়ে স্কুলে পরিণত করার সিদ্ধান্ত নেয় হিমন্ত বিশ্বশর্মা সরকারও। যা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার বেআইনি মাদ্রাসা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে শুভেন্দু অধিকারী সরকার, তা মন্ত্রীর কথাতেই স্পষ্ট।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘অভিষেক নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড, মমতা সব জানতেন’, পালাবদল হতেই বিস্ফোরক মিডলম্যান তাপস
-
‘হকার’ না ‘ভোটার’, আমরা কোন চোখে মানুষগুলিকে দেখেছি?
-
‘আলোচনা ব্যর্থ হলে যুদ্ধের জন্য প্রস্তুত’, আমেরিকার বিরুদ্ধে ‘আল্লার উপহার’ হরমুজই অস্ত্র ইরানের!
-
জার্সি বেচে সন্তানকে বাঁচান প্যারাগুয়ের নায়ক গিল, ‘আকাশের ঠিকানায়’ দাদুকে চুমু গোলদাতা এনসিসোর
-
মমতা অতীত, জোটের প্রশ্নই নেই! বিজেপির বাংলায় কংগ্রেস কর্মীদের লড়াইয়ের ডাক বেণুগোপালের



