রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) সাহাপুর কলোনির ফ্ল্যাটে একটি রহস্যময় ঘরের সন্ধান পেল পুলিশ। ঘরে ডিজিটাল লক করা আছে। সেই লক ভাঙতে তৎপরতা শুরু করেছে পুলিশ। সোমবার ধৃত স্বরূপকে নিয়ে তাঁর বাড়িতে যায় পুলিশ। স্বরূপ ওই ঘরটির ডিজিটাল লকের কোড দিতে পারেননি। রুমটি খোলার জন্য চাবি ভাঙার লোকও নিয়ে আসা হয়। কিন্তু এখনও পর্যন্ত সেই ঘর খোলা সম্ভব হয়নি। ওই ঘরটিতে কী রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্বরূপকে নিয়ে বেহালার সাহাপুর কলোনিতে যায় বিশাল পুলিশ বাহিনী। সেখানে তাঁর বাড়িতে কয়েকঘণ্টা ধরে ব্যাপক তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতেই একটি রহস্যময় ঘরের সন্ধান পায় পুলিশ।
স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়েই তাঁর বাড়িতে তদন্তে এলেন অফিসাররা! ঘরটিতে ডিজিটাল লক করা রয়েছে। লক খুলতে তৎপরতা শুরু করেছে পুলিশ। স্বরূপের থেকে ডিজিটাল লকের কোড চাওয়া হলে তিনি বলতে পারেননি। এরপরই চাবিওয়ালাকে নিয়ে আসে পুলিশ। কিন্তু লকটি ডিজিটাল হওয়ায় চাবিওয়ালাও তা খুলতে পারেননি। অন্যপথে এই ঘর খোলা যায় কি না তা নিয়ে চিন্তাভাবনা করছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, এই ঘরে একাধিক গুরুত্বপূর্ণ নথি লুকোনো থাকতে পারে।
আরও ভিডিও
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!