তারাপীঠে ‘বিদেশিনী’তে অগ্নিকাণ্ডের (Tarapith Hotel Fire) ঘটনায় মৃত বেড়ে ৮। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে হোটেলের অগ্নি নির্বাপণ ব্যবস্থা। তা থেকে শিক্ষা নিয়ে তারাপীঠের প্রত্যেক হোটেলে ফায়ার অডিটের নির্দেশ দিল বীরভূমের জেলাশাসক। সামনেই কৌশিকী অমাবস্যা। তারাপীঠে পুণ্যার্থীর সংখ্যা বাড়ূবে। সেই সময় যাতে আর কোন অঘটন না ঘটে, তাই আগাম সতর্কতা অবলম্বন করা হয়েছে।
আরও পড়ুন:
মোট ৯ সদস্যের বিশেষ অডিট কমিটি গঠন করা হয়েছে। রামপুরহাটের মহকুমাশাসকের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ওই কমিটিতে রয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক, রাজ্য বিদ্যুৎ নিগম পর্ষদের রিজিওনাল ম্যানেজার, দমকল, পিডব্লিউডি, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের প্রতিনিধি, রামপুরহাটে মহকুমা বিপর্যয় মোকাবিলা আধিকারিক রয়েছেন এই কমিটিতে। এছাড়া প্রয়োজনমতো অন্যান্য আধিকারিককে এই কমিটির সদস্য করা যেতে পারে। এই কমিটির মূল দায়িত্ব তারাপীঠের প্রত্যেকটি হোটেল, লজ, গেস্টহাউস, হোম স্টে এবং তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত প্রতিটি নির্মাণের ফায়ার অডিট করবে। ওই জায়গাগুলি যথাযথ অগ্নি নির্বাপণ ব্যবস্থা রয়েছে কিনা, ফায়ার লাইসেন্স পুনর্নবীকরণ হয়েছে কিনা সে সমস্ত খতিয়ে দেখতে হবে ওই কমিটিকে। আগামী ১৫ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। তারপর হোটেল কিংবা লজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ বন্দোবস্ত করা হবে।
পূর্বতন তৃণমূল সরকারের আমলে রাজ্যে একাধিক বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাতে প্রাণহানির সংখ্যাও নেহাত কম নয়। বারবার সেই সময় অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে অডিটের নির্দেশও দেওয়া হয়েছে। তবে তাতে আদৌ কোনও লাভ হয়েছে কিনা, সে প্রশ্ন থেকেই যায়। বর্তমানে রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে ‘বিদেশিনী’
কাণ্ডের পর আদৌ হোটেলগুলির অগ্নি নির্বাপণ ব্যবস্থার উন্নতি হবে কিনা, সেটাই দেখার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব
-
মাস দুয়েক বাদেই ২৬ গিল্ডের নির্বাচন, টলিউডের ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের
-
তৃণমূল আমলে জলযন্ত্রণা নিত্যসঙ্গী! এবার হাওড়ার জমা জল সমস্যা মোকাবিলায় ময়দানে ইঞ্জিনিয়ার-সাফাই কর্মীরা
-
অগ্নিকাণ্ডের পর রাতারাতি ফাঁকা তারাপীঠ! আতঙ্কে হোটেল ছাড়ার হিড়িক পর্যটকদের