Agnimitra Paul

নারীপাচার রুখতে টাস্ক ফোর্স, নোংরা করলে ১ সেপ্টেম্বর থেকে জরিমানা, ঘোষণা অগ্নিমিত্রার

আজ রবিবার শিলিগুড়ির উত্তরকন্যায় গিয়ে নিজের দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর একথা ঘোষণা করেন মন্ত্রী।

Advertisement
অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৫:৪৬

options
link
নারীপাচার রুখতে টাস্ক ফোর্স, নোংরা করলে ১ সেপ্টেম্বর থেকে জরিমানা, ঘোষণা অগ্নিমিত্রার
৭ জুন, রবিবার। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে মন্ত্রী অগ্নিমিত্রা পল। নিজস্ব ছবি।

রাজ্যে নারীপাচার রুখতে টাস্ক ফোর্স তৈরির কথা ঘোষণা করলেন মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল। পুলিশ, প্রশাসন, এনজিও, ও দপ্তরের প্রতিনিধিদের নিয়ে এই টাস্ক ফোর্স তৈরি করা হবে। আজ রবিবার শিলিগুড়ির উত্তরকন্যায় গিয়ে নিজের দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর একথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি তিনি জানান, যেখানে সেখানে ময়লা ফেললে, পানের পিক ফেললে আগামী ১ সেপ্টেম্বর থেকে জরিমানা করা হবে।

Advertisement

মন্ত্রী জানান, কম বয়সে রাজ্যে বিয়ের প্রবণতা বেড়েছে। এই কারণে নাবালিকারা গর্ভবতী হয়ে পড়ছে। অন্যদিকে কাজের লোভ দেখিয়ে মহিলাদের পাচার করা হচ্ছে। এই নিয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। এর জন্য স্বেচ্ছাসেবী গ্রুপের সাহায্য নিয়ে কাজ করতে হবে। বাবা-মাকেও সচেতন হতে হবে। সীমান্ত সংলগ্ন বিভিন্ন স্পর্শকাতর এলাকায় লাগাতার এরকম সচেতনতা মূলক প্রচার চালানো নিয়ে বৈঠকে আলোচনা করেন মন্ত্রী। তাঁর অভিযোগ, নারীপাচার সংক্রান্ত বিষয়ে আগের সরকার ভুল রিপোর্ট পাঠিয়েছিল।

Advertisement

বর্ষার আগে নিকাশি ব্যবস্থা জোরদার করতে আগে থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। রাস্তা নোংরা করলে, যেখানে সেখানে ময়লা ফেললে, থুতু বা পানের পিক ফেললে ১ সেপ্টেম্বর থেকে জরিমানা করা হবে। পার্কিং জোন ছাড়া অন্যত্র পার্কিং করা হলেও জরিমানা করা হবে বলে জানান মন্ত্রী। ভোটের জন্য যে সব হোর্ডিং, ব্যানার লাগানো হয়েছে সেগুলি অবিলম্বে খুলে ফেলার নির্দেশ দেন তিনি। সব বেআইনি হোর্ডিং সরিয়ে ডিজিটাল হোর্ডিং লাগানো হবে। বাসস্ট্যান্ডগুলি ব্যবহার করে বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করবে দপ্তর।

Advertisement

বর্ষার আগে কলকাতা পুরনিগমের মেয়র পদ ইস্তফা দিয়ে ফিরহাদ হাকিম দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন বলে মন্তব্য করেন অগ্নিমিত্রা। পাশাপাশি তৃণমূলকে ‘টুকরে টুকরে গ্যাং’ বলেও কটাক্ষ করেন তিনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.