অর্ণব দাস, বারাসত: আবার সেই কামারহাটি! এবার রাস্তায় মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত শিক্ষক। ৫ যুবক-যুবতী ব্যাপক মারধর করে তাঁকে। ঘটনাটি ঘটেছে কামারহাটি পুরসভায় ৩১ নম্বর ওয়ার্ডে। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত শিক্ষকের পরিবার। ভাইরাল সেই মারধরের সিসিটিভি ফুটেজ। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আক্রান্ত শিক্ষকের নাম নিরূপম পাল। তিনি পেশায় অঙ্কন শিক্ষক। দিনের বেলায় ৩১ নম্বর ওয়ার্ডের ননন্দনগর এলাকার সামনে দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তার ধারে ৮-৯ জনকে মদ্যপান করতে দেখেন তিনি। তাঁদের মধ্যে এক যুবতীও ছিলেন। প্রতিবাদ করেন নিরুপমবাবু। অভিযোগ তাতেই তাঁর উপর চড়াও হন ওই যুবক-যুবতীর দল। ৫-৬ জন মিলে বেধড়ক মারধর করেন। বাকিরা দাঁড়িয়ে ছিলেন। ভাইরাল হয়েছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ।
নিরুপম বলেন, “কালীপুজোর নিমন্ত্রণ ছিল। ওই রাস্তা দিয়ে ফিরছিলাম। তখন ৮-৯জন মদ্যপান করছিল। প্রতিবাদ করায় ব্যাপক মারধর করে। ওঁদের মধ্যে একটি মেয়েও ছিল। মুখ, চোখ, মাথায় আঘাত লেগেছে। নাক দিয়ে রক্তপাতও হচ্ছে।” তদন্ত করছে পুলিশ।
উল্লেখ্য, দিনকয়েক আগে চাঁদা দিতে না চাওয়ায়, এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। আক্রান্তকে হাসপাতালে ভর্তি করতে হয়। এবার মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত শিক্ষক।
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত