সুমিত বিশ্বাস: কলকাতার পর এবার পুরুলিয়ার স্কুলে শিক্ষকের লালসার শিকার ছাত্রী। ঘটনাটি মানবাজার-বান্দোয়ান সড়কে বোরো থানার শুশুনিয়া একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের। অভিযোগ, দীর্ঘদিন ধরেই দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিগ্রহ করে শিক্ষক এস কে জালালউদ্দিন। দীর্ঘদিন ধরে চলা নিগ্রহের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে নির্যাতিতা ছাত্রী।
[ভাগাড়ের জীবাণু বাড়াচ্ছে আত্মহত্যার প্রবণতাও]
জানা গিয়েছে, দু’দিন আগে ছাত্রীনিবাসে অসুস্থ হয়ে পড়ে নির্যাতিতা ছাত্রীটি। তারপরই সামনে আসে এই ঘটনা। বিষয়টি জানার পর ছাত্রীটির সহপাঠীরা প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানায়। কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেওয়ায় ওই আবাসিক স্কুলের ছাত্র-ছাত্রীরা ক্ষুব্ধ হয়ে যায়। শুক্রবার তারা পথে নেমে আন্দোলন শুরু করে। এদিন স্কুলের সামনের সড়কপথ অবরোধ করে তারা। অবিলম্বে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবি জানায় পড়ুয়ারা। পুলিশ সেই দাবি মেনে নিলে অবরোধ ওঠে। তারপরই অভিযুক্ত শিক্ষক এস কে জালালউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পুরুলিয়ার পুলিশ সুপার জয় বিশ্বাস বলেন, “ওই বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমরা পদক্ষেপ নিই। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।”
অভিভাবক ও স্থানীয়দের একাংশের অভিযোগ, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি স্কুল কর্তৃপক্ষ। তাই পড়ুয়ারা প্রতিবাদ করতে বাধ্য হয়েছে। এদিন বোরো হাটতলার মাঠে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহার জনসভা থাকায় দলের কর্মীরা সেখানে যাওয়ার পথে আটকে যান। পরে তারা ঘুরপথে সভাস্থলে আসেন। এদিন ওই নির্বাচনী জনসভা থেকে রাহুল সিনহা ওই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে তোপ দাগেন। এলাকার বাসিন্দারা দাবি জানাতে থাকেন, ওই শিক্ষককে তাদের হাতে তুলে দিতে হবে। এদিকে এই ঘটনার পর অভিভাবকরা আতঙ্কিত। তারা প্রশ্ন তুলেছেন সরকারি স্কুলে যদি এমন ঘটনা ঘটে তাহলে ছেলে-মেয়েদের কোথায় পড়াবেন? এদিকে সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত শিক্ষক।
ছবি: অমিত সিং দেও।
[দলিতের বাড়িতে সারা রাত মশা কামড়ায়, মন্তব্য করে বিপাকে যোগীর মন্ত্রী]
সর্বশেষ খবর
-
‘শত্রু’ তৃণমূলের সমর্থনেই ময়না পঞ্চায়েত সমিতি দখল বিজেপির
-
বাংলাদেশি সন্দেহে ছত্তিশগড়ে ধৃত বাংলার ২৩ শ্রমিক! মুখ্যমন্ত্রীকে চিঠি খলিলুরের, উদ্বেগে পরিবার
-
বড় ম্যাচে ইস্টবেঙ্গলের ‘ছোট’দের লড়াই, কলকাতা লিগের নিস্ফলা ডার্বিতে নিস্তেজ মোহনবাগান
-
ফের মাঝআকাশে আতঙ্ক! বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, হুলস্থুল কাণ্ড উড়ানে
-
বিপর্যয়ের পর নেপালের সুড়ঙ্গে কি আটকে সন্দীপ? বর্ধমানে দুশ্চিন্তায় দিন গুনছেন স্ত্রী-পরিবার