Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Murshidabad

বাংলাদেশি সন্দেহে ছত্তিশগড়ে ধৃত বাংলার ২৩ শ্রমিক! মুখ্যমন্ত্রীকে চিঠি খলিলুরের, উদ্বেগে পরিবার

জানা গিয়েছে, ইতিমধ্যে জেলাপ্রশাসনের তরফে বিষয়টি খোঁজখবরও নেওয়া হচ্ছে।

শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১৯:০৩

link
শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১৯:০৩

options
link
বাংলাদেশি সন্দেহে ছত্তিশগড়ে ধৃত বাংলার ২৩ শ্রমিক! মুখ্যমন্ত্রীকে চিঠি খলিলুরের, উদ্বেগে পরিবার zoom
ছত্তিসগড়ে ধৃত একাধিক শ্রমিক। চিন্তায় পরিবার।
Advertisement

বাংলাদেশি সন্দেহে ছত্তিসগড়ে গ্রেপ্তার মুর্শিদাবাদের সূতি এবং সামশেরগঞ্জের ২৩ জন পরিযায়ী শ্রমিক! এই খবর সামনে আসতেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে তৎপর হয়েছেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। এমনকী ঘটনায় হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠিও দিয়েছেন তিনি। পাশাপাশি প্রত্যেক শ্রমিকের নামের তালিকা পাঠিয়ে মুর্শিদাবাদের জেলাশাসক এবং জঙ্গিপুরের পুলিশ সুপারকে চিঠিও দিয়েছেন এই সাংসদ। জানা গিয়েছে, ইতিমধ্যে জেলাপ্রশাসনের তরফে বিষয়টি খোঁজখবরও নেওয়া হচ্ছে।

খলিলুর সাহেব বলেন, ”পরিবারের তরফে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। সমস্ত নথি নিয়ে জেলা সুপারের সঙ্গে কথা হয়েছে। মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবকেও চিঠি দিয়ে জানিয়েছি।”

পরিবারের সূত্রে জানা গিয়েছে, গত কয়েকমাস আগে পেটের তাগিদে বিলাসপুরে কাজে গিয়েছিলেন সূতি ও সামশেরগঞ্জের ওই শ্রমিকরা। হাঁড়ি, বাসনপত্র ও ঘরোয়া সামগ্রী নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করেই চলত তাঁদের সংসার। জানা গিয়েছে, বেশ কয়েকজন শ্রমিককে শুক্রবার স্থানীয় থানায় ডেকে পাঠানো হয়। এরপরেই তাঁদের প্রথমে আটক এবং পরে গ্রেপ্তার করা হয়। এমনকী রবিবার বিলাসপুর জেলা আদালতে তাঁদের পেশ করা হয়েছে বলেও খবর। এই ঘটনায় শ্রমিকদের পরিবারের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিবারের দাবি, ছত্তিশগড়ে যাওয়ার পর প্রয়োজনীয় নথিপত্র স্থানীয় থানায় জমা দিয়েই তাঁরা কাজ শুরু করেছিলেন। তাঁদের কাছে আধার কার্ড-সহ বৈধ ভারতীয় নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও কীভাবে বাংলাদেশি নাগরিক সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনেরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই পরিস্থিতিতে শ্রমিকদের দ্রুত মুক্তি এবং তাঁদের পরিচয়ের সমস্ত প্রমাণ্য নথি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন সাংসদ খলিলুর রহমান। সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চিঠিতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানিয়েছেন তিনি। খলিলুর সাহেব বলেন, ”পরিবারের তরফে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। সমস্ত নথি নিয়ে জেলা সুপারের সঙ্গে কথা হয়েছে। মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবকেও চিঠি দিয়ে জানিয়েছি।” পাশাপাশি যেভাবে ভিন রাজ্যে বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর হয়রানি, হুমকি, বৈষম্য ও নির্যাতনের ঘটনা ঘটেছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন খলিলুর রহমান। শুধু তাই নয়, যারা ভিন রাজ্যে কাজে যাচ্ছেন তাঁদের জন্য বিশেষ আইকার্ড যাতে চালু করা হয় সেই আবেদনও জানান তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.