বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: স্কুলের তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপে অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগ উঠেছিল একাদশ শ্রেণির এক ছাত্রের (Student) বিরুদ্ধে। আর এই ‘অপরাধে’ তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় শিক্ষকের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হল। অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রই। যদিও মারধরের কথা অস্বীকার করেছেন শিক্ষক।
কৃষ্ণনগর ডনবসকো হাইস্কুলের ফিলোজফি শিক্ষকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মারধরের অভিযোগ করা হয়েছে। যদিও দিলীপ সিংহ নামে ওই শিক্ষকের বক্তব্য, “স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই ছাত্র একের পর এক অশ্লীল ছবি পাঠাচ্ছিল। তাকে স্কুলে ডেকে শাসন করতে গেলে সে উলটে মারমুখী হয়ে ওঠে। তখন তাকে হালকা করে চড় মেরে শাসন করা হয়েছে মাত্র।”
[আরও পড়ুন : এবার মতুয়া মেলাতেও রাজনীতির রং, দড়ি টানাটানি শান্তনু-মমতাবালা ঠাকুরের]
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রহৃত ওই স্কুলছাত্রের বাড়ি কোতোয়ালি থানার মুক্তিনগর লালমাঠ এলাকায়। একাদশ শ্রেণির ওই ছাত্রর অভিযোগ, “আমাদের স্কুল থেকে পড়াশোনার জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমিও সেটিতে রয়েছি। মাসখানেক আগে আমার পাশের বাড়ির একটি অল্পবয়সি ছেলে গেম খেলার জন্য আমার মোবাইল ফোনটি নিয়েছিল। সেইসময় সে না বুঝে একটি অশ্লীল ছবি ওই গ্রুপে পাঠিয়ে দেয়। যদিও সেটা মাসখানেক আগের ঘটনা। আমি দেখার পরই তড়িঘড়ি সেটা মুছে দিয়েছিলাম।”
ছাত্রটি আরও জানিয়েছে, “মঙ্গলবার আমাদের স্কুলের দর্শনের শিক্ষক দিলীপ সিংহ আমাকে স্কুলে ডাকেন। গত তিনদিন ধরে আমার মোবাইল থেকে একের পর এক অশ্লীল ছবি পাঠানো হচ্ছে বলে অভিযোগ করে স্কুলের অফিসঘরের মধ্যে আমাকে বেধড়ক মারধর করেন। আমি কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভরতি ছিলাম। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছি। আমি ওই শিক্ষকের নামে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।” যদিও তার মোবাইল থেকেই যে স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে অশ্লীল ছবি পাঠানো হয়েছে, সেকথা স্বীকার করেছে সে।
[আরও পড়ুন : ফের ভাঙন, টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে দু’বারের বিধায়ক]
সর্বশেষ খবর
-
ভিক্টোরিয়ার কাছে মাটি কেটে বেরল দুর্গার ‘বোন’ দিব্যা, কলকাতা মেট্রোর পাতালপথে নয়া ইতিহাস
-
বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন ইয়ামাল? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা!
-
‘সত্য যেন এক নগ্ন শরীর’, বিচ্ছেদচর্চার মাঝে রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি? চর্চা তুঙ্গে
-
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল, আসল-নকল দ্বন্দ্বের মাঝে হাই কোর্টের রায়ই বহাল সুপ্রিম কোর্টে
-
সোনু নিগমের মতোই বারবার ফিরে আসছে আঙুলের সমস্যা? নেপথ্যে সন্ধির অসুখ!