Bongaon Hospital

দুর্ঘটনায় কিশোরের শরীর থেকে ঝুলছিল কান! জটিল অস্ত্রোপচারে জুড়ল বনগাঁ হাসপাতাল

বাইক দুর্ঘটনায় কান কেটে কার্যত ঝুলছিল কিশোরের। অঝোরে রক্ত ঝরছিল কান থেকে। জটিল অস্ত্রোপচার হল সরকারি হাসপাতালে। কাটা কান জুড়ে প্রশংসা কুড়োলেন হাসপাতালের চিকিৎসকরা। কলকাতার কোনও সুপার স্পেশালিটি হাসপাতাল নয়, এই ঘটনা ঘটেছে বনগাঁ মহকুমা হাসপাতালে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ১৯:০৫

options
link
দুর্ঘটনায় কিশোরের শরীর থেকে ঝুলছিল কান! জটিল অস্ত্রোপচারে জুড়ল বনগাঁ হাসপাতাল
বনগাঁ হাসপাতালে সফল অস্ত্রোপচার। নিজস্ব চিত্র

বাইক দুর্ঘটনায় কান কেটে কার্যত ঝুলছিল কিশোরের। অঝোরে রক্ত ঝরছিল কান থেকে। জটিল অস্ত্রোপচার হল সরকারি হাসপাতালে। কাটা কান জুড়ে প্রশংসা কুড়োলেন হাসপাতালের চিকিৎসকরা। কলকাতার কোনও সুপার স্পেশালিটি হাসপাতাল নয়, এই ঘটনা ঘটেছে বনগাঁ মহকুমা হাসপাতালে।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বনগাঁ চাঁদপাড়ার বাসিন্দা বছর ১৪ বয়সের কিশোর অনুপম দাসের দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন। বাইক দুর্ঘটনায় তার একটি কান প্রায় কেটে পড়ে যাওয়ার অবস্থা হয়েছিল। কানের একচুল অংশ শরীরের সঙ্গে জুড়েছিল বলে খবর। রক্তাক্ত ওই কিশোরকে উদ্ধার করে পরিবারের লোকজন বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যুদ্ধকালীন তৎপরতায় ওষুধপত্র দিয়ে ওই কিশোরের রক্ত পড়া বন্ধ করা হয়। খবর দেওয়া হয় চিকিৎসকদেরও। প্রাথমিক চিকিৎসার পর ঠিক মঙ্গলবার সকালেই তার অস্ত্রোপচার করা হয়। এদিন সকাল থেকেই বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের নিয়ে শুরু হয় অস্ত্রোপচার। দীর্ঘ সময় ধরে চলে অস্ত্রোপচার। ওই অস্ত্রোপচার সফল হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এই মুহূর্তে কিশোর হাসপাতালে অবজারভেশনে রয়েছেন। পরিবারের সদস্যরা সফল অস্ত্রোপচারের পরে হাঁফ ছেড়েছেন। তাঁরা জানিয়েছেন, “বনগাঁ হাসপাতালে অস্ত্রোপচারের পরে আমার ছেলে ঠিক হবে, কখনও ভাবিনি। চিকিৎসকরা করে দেখালেন। আমাদের গর্ব হচ্ছে।”

Advertisement

এ বিষয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে সুপার বলেন, “ওই কিশোর গতকাল বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি হয়। এমন জটিল অস্ত্রোপচারে সাফল্য পাওয়ার চেষ্টা করি। এবারও সফল হয়েছে। আমাদের এখানকার চিকিৎসকরা অনেক দক্ষ। আগামীতেও রোগীকে রেফার না করে বনগাঁ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.