ভোটের মুখে কলকাতা সংলগ্ন গড়িয়া মহামায়াতলায় উদ্ধার জোড়া দেহ। সম্পর্কের টানাপোড়নের জেরে মহিলাকে কুপিয়ে খুন! তারপর আত্মঘাতী কাশ্মীরি যুবক! বিউটিপার্লারে ঢুকে মহিলাকে খুন করা হয়েছে। ভিতর থেকে মিলেছে যুবকের দেহ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রূপবাণী দাস। বয়স আনুমানিক ৫০ বছর। তিনি গড়িয়া এলাকায় নরেন্দ্রপুর থানার অর্ন্তগত মহামায়াতলায় একটি বিউটিপার্লারের দোকান চালাতেন। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে পার্লারে ঢুকে ভিনরাজ্যের এক যুবক ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে মহিলাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এই কাণ্ড দেখে ভয়ে পালিয়ে যান আশেপাশের দোকানদাররা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ। মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে পার্লার থেকে উদ্ধার হয়ে যুবকের দেহ। যুবক কাশ্মীরের বাসিন্দা জানা গেলেও, তার নাম পরিচয় কিছু জানা যায়নি। পুলিশ তা জানার চেষ্টা করছে।
আরও পড়ুন:
পুলিশের প্রাথমিক অনুমান, সম্পর্কের টানাপোড়নের জেরে মহিলাকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হয়েছে যুবক। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভরদুপুরে পার্লারে ঢুকে মহিলাকে কোপানোয় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভোটের মুখে এলাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তারপরও কী করে এই রকম কাণ্ড ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় ভয়ঙ্কর বিপর্যয়! মূর্তি মাথায় পড়ে মৃত্যু ২ জনের, আহত কমপক্ষে ৫
-
ডুরান্ড ফাইনালে মাঠে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী! আরও বাড়ল ডার্বির জৌলুস
-
ছাব্বিশ হাজার চাকরি বাতিল: যোগ্যদের মেয়াদ বৃদ্ধিতে সুপ্রিম কোর্টে এসএসসি ও পর্ষদ
-
ছেলেদের গালিগালাজে আপত্তি নেই, মেয়েরা বললেই সমস্যা কেন? মোদিকে প্রশ্ন রাহুলের, সঙ্গী বিতর্ক
-
‘লক্ষ্মীর ভাণ্ডারে’র দুর্নীতির ছায়া মহারাষ্ট্রে! ‘লড়কি বহিন’ প্রকল্পে অযোগ্যদের অ্যাকাউন্টে ৯ হাজার ৬০৫ কোটি